আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সহজ হলো মাস্ক পরার নির্দেশনা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক মাস্ক পরা অবস্থায়, হেডফোন পরে, শহরের রাস্তায় দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আমেরিকার অধিকাংশ নাগরিকদের জন্য মাস্ক পরার নির্দেশনা সহজ করেছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)। দেশটিতে কোভিড ১৯ সংক্রমণ কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য উইক।

সিডিসি’র বরাতে এনবিসি নিউজ জানায়, আমেরিকায় জাতিগুলোর মধ্যে করোনা সংক্রমণ কম অথবা মধ্যম পর্যায়ের। সুতরাং চার দেয়ালের ভেতর, ঘরে কিংবা স্কুলে ৭০ শতাংশ আমেরিকার নাগরিকের মাস্ক ব্যবহার করার প্রয়োজন নেই।

সিডিসি ডিরেক্টর রোচেল ওয়ালেনস্কি বলেছেন এই পরিবর্তনটি আনা যেতে পারে। কারণ যুক্তরাষ্ট্র জাতি হিসেবে বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে। তাছাড়া মহামারী থেকে সুরক্ষা দিতে অসংখ্য হাতিয়ার রয়েছে।

তিনি আরও বলেন, মাস্ক পড়ার অভ্যাস থেকে আমরা লোকদের খানিকটা বিরতি দিতে চাই।

সিডিসি’র নির্দেশনায় বলা হয় যারা এখনো করোনার উচ্চমাত্রায় ঝুঁকি সম্পন্ন এলাকায় থাকেন তাদের এখনো ঘরে মাস্ক পরার পরামর্শ দেয়া হচ্ছে। এটি মাত্র ২৮ শতাংশ লোকের জন্য বলে জানানো হয়। এছাড়াও যারা উচ্চ ঝুঁকির অসুখে আক্রান্ত, আবার আক্রান্ত হতে পারেন তাদের জন্যও মাস্ক না পড়ার বিষয়টি কার্যকর হবে না।

এর আগে সিডিসি ৯৯ শতাংশ নাগরিককে ঘরের অভ্যন্তরে মাস্ক পরার নির্দেশনা দিয়েছিল।

বিষয়:আমেরিকা করোনাভাইরাস মাস্ক যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…