যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অরল্যান্ডোতে একটি সমকামী নাইটক্লাবে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ভেতরে কয়েকজনকে বন্দী করেছে হামলাকারীরা।
ঘটনাটি ঘটে পালস ক্লাব নামে সমকামীদের একটি নাইটক্লাবে। ফেসবুকে আপলোড করা একটি স্ট্যাটাস থেকে জানা যায় লোকজন পালিয়ে বাঁচতে এলোপাথারি দৌঁড়াচ্ছে।
সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পরা একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আহত মানুষ ঘটনাস্থলে চিকিৎসা নিচ্ছে। তবে ঘটনার ব্যাপারে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো কিছু জানানো হয়নি।
বিবিসির খবরে বলা হয়, ক্লাবের ভেতর থেকে ফেসবুকে আপ করা এক ব্যক্তির ভিডিও ফুটেজে দেখা যায়, ক্লাবের ভেতরে আগুন জ্বলছে এবং ‘একজন চিৎকার করে বলছে, মানুষ মরে গেল।’
একটি স্থানীয় টেলিভিশন চ্যানের প্রতিবেদক স্টুয়ার্ট মুর টুইটারে হামলার কথা নিশ্চিত করেছেন। হামলায় ২০ জন গুলিবিদ্ধ হয়েছে বলে একটি সূত্র তাকে জানিয়েছে বলেও জানান মুর।
তিনি আরো জানান, হামলাকারী এখনো নাইটক্লাবের ভেতরে রয়েছে এবং কয়েকজনকে জিম্মি করে রেখেছে। সেখানে বোমা বিস্ফোরণ হতে পারে বলে আতঙ্ক সৃষ্টি হয়েছে।







