চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে রিপাবলিকান কংগ্রেসম্যানদের ওপর বন্দুকধারীর হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
usa attack

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির কয়েকজন কংগ্রেস সদস্য বেসবল খেলার সময় বন্দুকধারীর গুলিতে আহত এবং নিরাপত্তাকর্মীদের ছোঁড়া পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডন্টে ডোনাল্ড ট্রাম্প।

আক্রমণে আহত পাঁচ জনের মধ্যে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভের রিপাবলিকান পার্টির হুইপ স্টিভ স্কেলিস রয়েছেন বলে তার এক সহকর্মী জানান।

শহরের পুলিশ প্রধান মাইকেল ব্রাউন সাংবাদিকদের বলেন, বুধবার সকালে ওয়াশিংটন ডিসির কাছে অ্যালেক্সান্ড্রিয়ায় ওই হামলার পর ঘটনাস্থল থেকে আহত পাঁচজনকে উদ্ধার করা হয়। আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছে।
usa virginia attack

হামলাকারী ইলিনয়ের বাসিন্দা জেমস টি হজকিনসনকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।

এ ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘এটা খুব নিষ্ঠুর হামলা। আমাদের মধ্যে নানা বিভেদ আছে, তবে আমাদের প্রত্যকের মনে রাখা উচিত আমরা প্রত্যকে দেশটাকে ভালোবেসে কাজ করে যাচ্ছি।’

ঘটনার বিবরণ দিয়ে আলাবামা থেকে নির্বাচিত হাউজ অব রিপ্রেজেন্টেটিভ সদস্য ব্রুকস সিএনএনকে বলেন, ডেমোক্রেটদের বিপক্ষে চলতি সপ্তাহে অনুষ্ঠেয় খেলা উপলক্ষে সকালে তারা প্র্যাকটিস করছিলেন। হঠাৎ একজন ব্যক্তি রাইফেল দিয়ে গুলিবর্ষণ শুরু করে। তিনি তাকে একনজর দেখেছেন। তাকে শ্বেতাঙ্গ মনে হয়েছে।usa virgina attack

Reneta

ব্রুকস বলেন, ‘সেখানে ৫০ থেকে ১০০টি গুলিবর্ষণ হয়েছে। আমি দ্বিতীয় বেসের কাছ থেকে স্টিভ স্কেলিসের আর্তনাদ শুনেছি।’

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেন, তিনি ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ঘটনার প্রতি নজর রাখছেন।

অন্য এক টুইটে তিনি লিখেছেন, ‘স্কেলিস একজন সত্যিকারের বন্ধু ও দেশপ্রেমিক। গুরুতর জখম হলেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তার জন্য আমাদের প্রার্থনা রয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

গ্লাভস জোড়া তুলে রাখলেন ‘মেক্সিকোর প্রাচীর’ ওচোয়া

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানে অফিসে শর্টস পরার উৎসাহ

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা, না পেয়ে মহাসড়ক অবরোধ সিএনজি চালকদের

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT