স্পোর্টস

যুক্তরাষ্ট্রে ‘মিনি আইপিএল’ আয়োজনে সমস্যা

যুক্তরাষ্ট্রে ‘মিনি আইপিএল’ আয়োজনে সমস্যা

মার্কিন বাজার ধরার জন্য গত জুন মাসে ‘মিনি আইপিএল বা আইপিএল ওভারসিস’ এর ঘোষণা দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি অনুরাগ ঠাকুর। কিন্তু দুই দেশের সময়ের পার্থক্য মূল প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেছেন তিনি।

ইএসপিএনক্রিকইনফোকে অনুরাগ ঠাকুর জানান, ভারতে মূলত সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা সাড়ে ১১টা পর্যন্ত সময়ে আইপিএল দেখানো হয়। এই সময়ের সাথে সামঞ্জস্য রাখতে হলে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলের স্থানীয় সময় সকাল ১০টায় তা শুরু করতে হবে। যার ফলে মাঠে খুব বেশি দর্শক পাওয়া যাবে না। আবার সম্প্রচার মাধ্যমে ভারতের দর্শককেও হারানো চলবে না।

জুন মাসে ক্রিকেট বোর্ডের উদ্যোগে সেপ্টেম্বর মাসে এমন একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছিলো বিসিসিআই।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…