চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন গ্রহণকারীরা ঘরে-বাইরে মাস্ক ছাড়া থাকতে পারবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ পূর্বাহ্ণ ১৪, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা মহামারীর মাঝে অবশেষে একটু স্বস্তির শ্বাস নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তারা বলেছেন, ভ্যাকসিন গ্রহণকারীরা ঘরের ভেতরে ও বাইরে মাস্ক ছাড়া থাকতে পারবে।

ওভাল অফিসে নিজের মাস্ক খুলে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ভিড় ভরা এলাকায় এখনও মাস্ক পরার পরামর্শ রয়েছে।

ভ্যাকসিন নেওয়া মানুষের উপর থেকে পুরোপুরি নিষেধাজ্ঞা সরানোর দাবি ছিলো অনেকের।

সেপ্টেম্বরের পরে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা এখন সবচেয়ে কম। এপ্রিলের পর থেকে মৃত্যুও কমে এসেছে।

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টারের(সিডিসি) নির্দেশনা অনুযায়ী, ভ্যাকসিন নেওয়াদের জন্য শারিরীক দূরত্বের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হতে পারে।

হোয়াইট হাউজের রোজ গোর্জেনে এক আয়োজনে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মাস্ক ছাড়াই উপস্থিত হন।

Reneta

তবে ভ্যাকসিন না নেওয়াদের মাস্ক পরার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, আমরা এখন আর বাইরে গিয়ে গ্রেপ্তার করবো না।

টুইটারে তিনি বলেন, খুবই সাধারণ নিয়ম। হয় ভ্যাকসিন নেন অথবা সবসময় মাস্ক পরে থাকেন। যেটা আপনার পছন্দ।

যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৯ হাজার মানুষ আর প্রাণ হারিয়েছে ৭৬২ জন। মাস্ক ছাড়া দিনটিকে ‘সেরা দিন’ বলেছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রে এখন ৩৫ শতাংশ মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে। যদিও সেখানে ভ্যাকসিন বিতরণ গতি হারিয়েছে।

যুক্তরাষ্ট্রে মোট এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখের বেশি আর প্রাণ হারিয়েছে ৫ লাখ ৯৮ হাজারের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানচেস্টার সিটি, অনিশ্চিত রদ্রির ভবিষ্যৎ

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT