আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের নাভাসোটায় একটি ছোটো বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছে। রোববারের ওই দুর্ঘটনার কথা নিশ্চিত করেন পৌর কর্মকর্তা ডোনাল্ড সোয়েল।

ছোট আকারের ওই বিমানটিতে চারজন যাত্রীই ছিলেন। ইঞ্জিনের ত্রুটি থেকে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন, ফেডারেল অ্যাভিয়েশন প্রশাসনের মুখপাত্র লিয়ান লান্সফোর্ড। এখনো পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি।

রাজ্য অ্যাভিয়েশন অফিসের হিসাব অনুযায়ী ২০০১ সাল থেকে টেক্সাসে ছোট-বড় মিলিয়ে এ পর্যন্ত ২৮০ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয় ২০০ বেশি মানুষ।

বিষয়:প্লেন বিধ্বস্ত যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…