চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে বার্বিকিউ পার্টিতে এলোপাতাড়ি গুলি, নিহত ৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলির ঘটনা থামছেই না। এইরকম সহিংসতার শিকার হয়ে আজ বৃহস্পতিবার নিহত হয়েছে অন্তত ৫ জন মার্কিনী।

যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবুর্গে দুই বন্দুকধারী নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করে। নিহতদের মধ্যে ৪জনই নারী।

তবে হামলাকারীরা এখনো আইনের ধরাছোঁয়ার বাইরে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

প্রত্যক্ষদর্শীরা জানায়,বুধবার গভীর রাতে একটি আবাসিক এলাকায় বার্বিকিউ পার্টিতে প্রথমে এক বন্দুকধারী গুলি শুরু করে। আতঙ্কিত লোকজন বাড়িতে ঢুকে যাওয়ার চেষ্টা চালানোর সময় দ্বিতীয় বন্দুকধারী উল্টো পাশ থেকে গুলি শুরু করলে ৪জন ঘটনাস্থলেই নিহত হয় এবং হাসপাতালে মারা যায় আরও একজন।

মার্কিন যুক্তরাষ্ট্রে গণহারে গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনা নিয়মিত ঘটছে। সাম্প্রতিক সময়ে এইরকম হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় দুর্বল আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার উদ্যোগ নেয় ওবামা সরকার। তবে সাধারণ মার্কিনীদের বন্দুক রাখার দীর্ঘদিনের সংস্কৃতির কারণে এই চেষ্টা এখনো আলোর মুখ দেখেনি।

এজন্য হত্যাকাণ্ডও থামানো যাচ্ছে না। গতমাসেই কানসাসের এক কারখানা শ্রমিকের গুলিতে প্রাণ হারায় ১৭ জন। এর আগে এক ট্যাক্সি ড্রাইভারের গুলিতে মিশিগানে নিহত হয় ৬ জন। গত ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারী দম্পতির গুলিতে প্রাণ হারায় ১৪ জন।

Reneta

পরিসংখ্যান বলছে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা ও দুর্বল আইনের কারণে যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ৩০ হাজার মানুষকে মরতে হচ্ছে। গতবছরই দেশটিতে প্রায় ৩’শ ৩০ টি এলোপাতাড়ি গোলাগুলির ঘটনা ঘটেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: যুক্তরাষ্ট্র-বন্দুকধারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

বিক্ষোভে রণ/ক্ষে/ত্র চট্টগ্রামের বাকলিয়া

মে ২২, ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য সুষম খাবার ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য নয়

মে ২২, ২০২৬

বোরো ধান পানিতে তলিয়ে গিয়ে চরম ক্ষতির মুখে মাদারিপুরের কৃষক

মে ২২, ২০২৬

জামাল-হামজাদের কোচ হচ্ছেন থমাস ডুলি

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT