চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইহুদিদের উপাসনালয়ে বন্দুক হামলার কারণ কী?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ২৮, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র-ইহুদি উপাসনালয়-উপাসনালয়ে বন্দুক হামলা

সন্দেহভাজন রবার্ট বোয়ার্স

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার পিটসবার্গে ইহুদিদের উপসনালয়ে (সিনাগগ) বন্দুক হামলাটি সন্দেহভাজন বন্দুকধারী রবার্ট বোয়ার্সের ইহুদিবিরোধী মনোভাব থেকে হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পিটসবার্গ এফবিআইয়ের দায়িত্বে থাকা স্পেশাল এজেন্ট বব জোনস সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শনিবারের ঘটনার আগ পর্যন্ত বোয়ার্সকে চিনত না পুলিশ।

জোনস বলেন, হামলার পেছনের কারণ এখনো নিশ্চিতভাবে জানাতে না পারলেও বন্দুকধারী ইহুদিবিরোধী বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এটি হামলার উদ্দেশ্য হতে পারে।

এ কারণেই তদন্তের সময় ঘটনাটিকে ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে দেখছে এফবিআই।

তদন্ত এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে উল্লেখ করে বব জোনস বলেন, ‘আমরা সন্দেহভাজনের জীবনের প্রত্যেকটা অংশই তদন্ত করে দেখব।

৪৬ বছর বয়সী বোয়ার্সকে আহত অবস্থায় পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তার দেহে কয়েকটি গুলি লেগেছে বলে জানানো হয়েছে।যুক্তরাষ্ট্র-ইহুদি উপাসনালয়-উপাসনালয়ে বন্দুক হামলা

Reneta

শনিবার স্থানীয় সময় সকালে প্রার্থনা চলার সময় একজন বন্দুকধারী ট্রি অব লাইফ সিনাগগে ঢুকে কয়েকশ’ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি করতে থাকে। ওই সময় ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান।

হামলার খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপাসনালয়ে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই হামলার ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৬ পুলিশ সদস্য। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইহুদি উপসনালয়ে হামলাযুক্তরাষ্ট্র-বন্দুক হামলাযুক্তরাষ্ট্র-বন্দুকধারীসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নর্থ আমেরিকায় জামালপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

মে ১৯, ২০২৬

গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে জাতিসংঘের বার্তা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT