মার্কিন যুক্তরাষ্ট্রে একটি খেলার মাঠে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৬ জন আহত হয়েছে। রোববার নিউ অরলিন্সে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। প্রাথমিকভাবে জানা যায়, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। দুই দলের সংঘর্ষের ফলে গোলাগুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শহরের নাইন এভিনিউয়ের বানি ফ্রেন্ড খেলার মাঠে ৫০০ লোকের উপস্থিতিতে একটি মিউজিক ভিডিও তৈরির সময় গুলি চালানোর ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, কমপক্ষে দুইজন বন্দুকধারী গুলি করে। এসময় ১৬ জন গুলিবিদ্ধ হন। তবে কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আহতদের মধ্যে কয়েকজনকে নিকটস্থ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। বাকিদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থান পরিদর্শন করেছেন নিউ অরলিন্স মেয়র।






