চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে প্রতিদিন করোনা ভ্যাকসিন পাবে ১০ লাখ মানুষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেন

করোনাভাইরাস মোকাবিলায় প্রতিদিন ১০ লাখ মার্কিন নাগরিককে করোনার ভ্যাকসিন দেয়া হবে। প্রথম ১০০ দিনে যুক্তরাষ্ট্রে ১০ কোটি নাগরিক এই সেবা পাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই করোনার প্রাদুর্ভাব শেষ হবে না। যার কারণে কিছু বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির পরিবর্তন আনা হবে বলে জানান তিনি।

আগামী ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার জন্য বাইডেন তার স্বাস্থ্য দলটির সাথে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি নাগরিকদের ১০০ দিনের জন্য স্বাস্থ্যবিধি মানার অংশ হিসেবে সঠিকভাবে মাস্ক পরিধান করার অনুরোধ করেন।

মঙ্গলবার এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রে আরো এক ধাপ এগিয়ে গেছে দেশটির ওষুধ প্রস্ততকারক প্রতিষ্ঠান ফাইজার ও তাদের জার্মান সহযোগী বায়োএনটেকের তৈরি টিকাটি। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সংস্থা দু’টির উদ্ভাবিত এই টিকার সুরক্ষা ও কার্যকারিতার বিষয়ে নিশ্চিত করেছে।

এফডিএ জানিয়েছে, করোনা প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের টিকা অত্যন্ত কার্যকরী। এটি প্রয়োগে সুরক্ষাজনিত কোন সমস্যা নেই। সংস্থাটি আরো জানায়, টিকাটির মান ও উপাত্ত সর্বাধিক বিস্তারিত এবং স্বাধীনভাবে পর্যালোচনা করেই এর সুরক্ষা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

টিকাটির ব্যবহারের অনুমোদন দেওয়া এখন সময়ের ব্যাপার। আগামী বৃহস্পতিবার টিকার অনুমোদনের বিষয়ে এফডিএ’র উপদেষ্টা পরিষদের বৈঠক রয়েছে। এর আগেই এফডিএ ফাইজারের টিকা সম্পর্কে তাদের মূল্যায়ন জানিয়ে দিলো।

Reneta

এদিকে, ল্যানসেট মেডিকেল জার্নালে গবেষকরা নিশ্চিত করেছেন যে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা টিকা ‘নিরাপদ এবং কার্যকর’। যদিও টিকাটির গবেষণায় বেশিরভাগই ৫৫ বছরের কম বয়সী স্বেচ্ছাসেবক ছিলেন। তবে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল জানায় বয়স্কদেরও এই টিকা করোনা থেকে সুরক্ষা দেবে।

গবেষণা থেকে প্রাপ্ত তথ্য বলছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা করোনাভাইরাস ছড়িয়ে পড়া কমাবে। সেই সঙ্গে অসুস্থতা ও মৃত্যু কমিয়ে আনবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভ্যাকসিনকরোনাভাইরাসমার্কিন যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

মে ১৩, ২০২৬

মুসলমানরা আমাকে ভোট দেয়নি, তাদের জন্য কোন কাজ করব না: রিতেশ তিওয়ারি

মে ১৩, ২০২৬

ওয়ানডে ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ গুটিয়ে গেছে ২৮ রানে

মে ১৩, ২০২৬

বেশি চাপেই পথ হারাচ্ছে ব্রাজিল: আনচেলত্তি

মে ১৩, ২০২৬

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT