যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইমপিরিয়াল বিচে বার্ষিক কুকুরের সার্ফিং প্রতিযোগিতা হয়েছে। ওজনের ভিত্তিতে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৫০টিরও বেশি কুকুর। যাদের বিচার করা হয় তাদের সার্ফিং দক্ষতার উপর।
প্রতিযোগীতায় বিজয়ী কুকুরগুলোর মালিকেরা তাদের সার্ফিং শেখানোর অভিজ্ঞতা বর্ণনা করেন। বড় কুকুর ক্যাটাগরিতে পুরষ্কার পায় স্যান ডিয়াগোর কুকুর কালানি। মাঝারি কুকুর ক্যাটাগরিতে পুরষ্কার পায় অ্যাবি।
এই প্রতিযোগিতার মাধ্যমে সংগৃহীত সম্পূর্ণ অর্থ দান করা হবে স্যান ডিয়াগোর পোষা প্রাণীদের জন্য কাজ করা দাতব্য প্রতিষ্ঠান ‘স্যান ডিয়াগো হিউমেন সোসাইটি’ এবং ‘সোসাইটি ফর দ্যা প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলস’-কে।







