যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধান কেভিন ম্যাকালিনান পদত্যাগ করেছেন।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
তবে হোয়াট হাউস থেকে নিয়োগের ছয় মাসের মাথায় ঠিক কী কারণে তিনি পদত্যাগ করলেন, তা পদত্যাগপত্রে উল্লেখ করেননি।
এই পদ থেকে সরে যাওয়া ব্যক্তি কেভিন ম্যাকালিনানই প্রথম নয় এর আগে ট্রাম্পের অধীনে হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব পালন থেকে পদত্যাগ করেন আরও তিন জন। পদত্যাগকারী চতুর্থ ব্যক্তি তিনি।
….Congratulations Kevin, on a job well done! I will be announcing the new Acting Secretary next week. Many wonderful candidates!
— Donald J. Trump (@realDonaldTrump) October 11, 2019
পদত্যাগ করার পর কেভিন ম্যাকালিনান চমৎকার দায়িত্ব পালন করেছেন বলে তার প্রশংসা করেছেন ট্রাম্প।
তিনি বলেন, কেভিন ম্যাকালিনান তার পরিবারকে বেশি সময় দিতে চাইছেন। তবে তার এ পদে কে নতুন নিয়োগ পাবেন তা আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে সেবা করার সুযোগ দেওয়ার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ম্যাকালিনান। তিনি বলেন, ‘ট্রাম্পের সমর্থনে গত ছয় মাসে মানবিক সংকট ও সীমান্ত সুরক্ষায় আমরা ব্যাপক অগ্রগতি অর্জন করেছি।’








