চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ৮ শিক্ষার্থী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ন ১৮, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
টেক্সাস-সান্টা ফে স্কুলে হামলা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে সান্টা ফে হাই স্কুলে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৮ জন শিক্ষার্থী নিহত হয়েছেন।  স্থানীয় সময় শুক্রবার সকালে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন।

হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।  স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪০০।

পুলিশের বরাতে বিবিসি জানায়, গোলাগুলির ঘটনাটিতে নিহতের সংখ্যা ৮ থেকে ১০ জন।  হামলার পর একজন শিক্ষার্থীকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

ফেব্রুয়ারিতে ফ্লোরিডার পার্কল্যান্ডে স্কুলে বন্দুকধারীর হামলার পর এটাই সবচেয়ে প্রাণঘাতী স্কুল শুটিং এর ঘটনা।  সেই হামলায় ১৭ জন নিহত হয়েছিলেন।  ওই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ ও অস্ত্র ব্যবহারের অধিকার বিষয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।

সান্টা ফে হাই স্কুলের কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, শুক্রবার ক্লাস শুরুর পর পরই গোলাগুলি শুরু হয়।

স্থানীয় কাউন্টির শেরিফ এক টুইট বার্তায় বলেছেন, গুলিতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এ ঘটনায় একজন ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ।  এ ছাড়া আরও একজনকে আটকের খবরও নিশ্চিত করা হয়েছে।

Reneta

শেরিফ এড গনজালেজ বলেছেন, এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে এমন হামলার ঘটনা বেড়েই চলেছে।  আজকের ঘটনাটি গত সাত দিনে তৃতীয় স্কুল শুটিং এর ঘটনা।  আর যুক্তরাষ্ট্রে এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ২২ তম বারের মতো এমন হামলার ঘটনা ঘটলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেক্সাসলিড নিউজসান্টা ফে হাই স্কুল
শেয়ারTweetPin1

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT