চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে সাড়ে ৪শ’ টাকারও কমে দেহ ব্যবসা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ৩১, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ধনীদের দেশ হিসেবে পরিচিত যুক্তরাজ্য। কিন্তু সেই দেশের গুরুত্বপূর্ণ কোনো শহরেও যে যৌনকর্মীদেরকেও সাড়ে ৪শ’ টাকার কমে দেহ ব্যবসা করতে বাধ্য করা হয়, তা হয়তো শুনতেও অবিশ্বাস্য।

কিন্তু ঘটনাটি সত্যি। লিভারপুলের মতো অন্যতম সেরা ব্রিটিশ শহরে যৌনকর্মীরা ৪ ব্রিটিশ পাউন্ডেরও কম অর্থের বিনিময়ে দেহ বিক্রি করছে, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪৪০ টাকা।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, পূর্ব ইউরোপ থেকে সম্প্রতি অনেক বেশি সংখ্যক নারী লিভারপুলের রেড লাইট ডিস্ট্রিক্টে এসে যোগ দেয়ায় জনপ্রতি এই আয়ের অঙ্কটা নেমে গেছে। যৌনকর্মীর সংখ্যার ঘনত্বের দিক থেকে লিভারপুল যুক্তরাজ্যে দ্বিতীয়। অবৈধ অভিবাসী ও শরণার্থীর সংখ্যা বৃদ্ধির কারণে যৌনকর্মীর সংখ্যা দিন দিন আরও বাড়ছে।

এর ফলে ব্রিটিশ যৌনকর্মীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। বিবিসি’র তৈরি এক প্রামাণ্যচিত্রের জন্য দেয়া সাক্ষাৎকারে রেড লাইট এলাকার অধিবাসী লিয়াম জানান, বর্তমানে অনেকেই ৪ পাউন্ডেরও কম মূল্যে দেহ ব্যবসা করছে।

লিয়ামের বন্ধু ন্যাটালি একজন যৌনকর্মী। তিনি লিয়ামের কথার সত্যতা স্বীকার করে বলেন, ক্লায়েন্টদের ধরে রাখতে বাধ্য হয়েই তাকে দাম কমাতে হচ্ছে। কেননা পূর্ব ইউরোপসহ বিভিন্ন অঞ্চল থেকে ঢলের মতো আসা নারী যৌনকর্মীরা নামমাত্র মূল্যে কাজ করতে রাজি হয়ে যাচ্ছে।

পেটের দায়ে যৌন ব্যবসায় দ্রুত জায়গা করে নেয়ার উদ্দেশ্যেই তারা এ কাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা। আর এর ফলে আগে থেকে দেহ ব্যবসায় থাকা যৌনকর্মীদের লোকসান গুনতে হচ্ছে। আগের মূল্যে অটল থাকলে তারা কাজ পাচ্ছে না। আর কাজ পেতে চাইলে রেট কমিয়ে দিতে হচ্ছে।

Reneta

কিন্তু সেই রেট কমে এতই নিচে নেমে যাচ্ছে যাতে দৈনিক খাবার জোটার অর্থও আসে না। আর এর জন্য সবাই নতুন আসা যৌনকর্মীর ভিড়কেই দায়ী করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্যযৌনকর্মীলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬

মারা গেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা

জুলাই ৩০, ২০২৬

গ্র্যামিকে বয়কট করলো বিটিএস

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT