চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে লকডাউন আরও চার সপ্তাহ বাড়ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ১৪, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের চলমান লকডাউন ২১ জুন তুলে নেওয়ার পরিকল্পনা থাকলেও আরও চার সপ্তাহ বহাল থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দেশটির সিনিয়র মন্ত্রীরা লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর ব্যাপারে মত দিয়েছেন।   

ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী বরিস জনসন সংবাদ সম্মেলনে লকডাউন বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এ ব্যাপারে রোববার প্রধানমন্ত্রী বলেছিলেন, সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত এখনও হয়নি।

অন্যদিকে লকডাউন বাড়লে নাইটক্লাবগুলো বন্ধই থাকবে এবং নাগরিকরা বাড়ি থেকে অফিস করবেন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা মনে করছেন, লকডাউন বাড়ানো হলে চলমান ভ্যাকসিন কর্মসূচিতে বড় সাফল্য পাবে ব্রিটেন। সে কারণে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনও লকডাউন বাড়ানোর ব্যাপারে জনস্বাস্থ্যবিদদের সঙ্গে সহমত পোষণ করেছেন।

সাবেক কেবিনেট মিনিস্টার ডামিয়ান গ্রিন বলেন, লকডাউন দেরিতে তুলে নেওয়ার বিষয়টি পর্যালোচনা করা যেতে পারে। যদি আরও এক মাস লকডাউন বাড়ানো হয় এবং দুই বা তিন সপ্তাহ পর যদি দেখা যায় লোকজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছে না। সেক্ষেত্রে আগে লকডাউন তুলে নেওয়া যেতে পারে।

এর আগে, রোববার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, বিধিনিষেধ নিয়ে সরকার ছেলেখেলা করতে চায় না। লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নির্ভর করবে সংক্রমণ এবং হাসপাতালে রোগী ভর্তির পরিসংখ্যানের ওপর।

Reneta

সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি এবং ডেল্টা ভ্যারিয়েন্টের দ্রুত সংক্রমণ হার নতুন করে ভাবাচ্ছে ব্রিটিশ প্রশাসনকে। সে কারণেই লকডাউন বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রী বরিস জনসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT