যুক্তরাজ্যের দি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। দীর্ঘদিন পর ছেলে, পুত্রবধূ ও নাতনিদের কাছে পেয়ে বেশ প্রফুল্ল রয়েছেন বেগম খালেদা জিয়া।







