চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে আবারো কনজারভেটিভ পার্টি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৩:০২ পূর্বাহ্ণ ০৮, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে আবারো জয় পেতে যাচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। দ্বিতীয়বার সরকার গঠণ করতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

আর ক্ষমতা পুনরুদ্ধারের লড়াইয়ে বড় ধরণের পরাজয়ের মুখে উদারপন্থি লেবার পার্টি। স্কটল্যান্ডে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির কাছে প্রায় সবকটি আসনে হেরে যাওয়ার কারণে লেবার পার্টির এই অবস্থা হয়েছে।

তবে এখনও এটা নিশ্চিত না কনজারভেটিভরা এককভাবে ক্ষমতায় জন্য যথেষ্ট আসন পাবে কিনা।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় ভোট শেষ হওয়ার পর বুথ ফেরত জরিপে বলা হয়, ৩১৬টি আসন পেতে চলেছে কনজারভেটিভ পার্টি। আর প্রধান বিরোধী দল লেবার পার্টি পেতে চলেছে ২৩৯ আসন। ব্রিটেনজুড়ে ভোটকেন্দ্র ঘুরে ওই জরিপ করেছে এনওপি ও এমওআরআই।

জরিপ অনুযায়ী ক্ষমতাসীন কনজারভেটিভ ও তাদের শরিক দল লিবারেল ডেমোক্র্যাটস ৩২৬ আসন পেলে তারা আবার সরকার গঠন করতে পারবে, যাতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবেন ডেভিড ক্যামেরন।

এসএনপির হাতে ধরাশয়ী হয়েছে লেবার পার্টি। স্কটল্যান্ডের চারটি বাদে সবগুলো আসন পেয়েছে এসএনপি। লিবারেল ডেমোক্রেটস ১০টি আসনে জয় পেতে চলেছে বলে জরিপে বলা হয়েছে। জরিপ অনুযায়ী, ২০১০ সালের নির্বাচনের চেয়ে ১৬ শতাংশ কম ভোট পেতে চলেছে লিবারেল ডেমোক্রেটস।

Reneta

সর্বশেষ ঘোষিত ফলাফলে ৬৩১ আসনের মধ্যে কনজারভেটিভ পার্টি ৩১৬ টি আসনে বিজয়ী হয়েছে, লেবার পার্টি পেয়েছে ২২৮ টি আসন, এসএনপি ৫৬ টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৮টি আসন। আর ২২ টি আসন পেয়েছে অন্যান্য দলগুলো।

ব্রিটিশ পার্লামেন্ট, হাউজ অব কমন্সের ৬৫০টি আসনে প্রতিনিধি নির্বাচনে ভোট দেন প্রায় ৫ কোটি নিবন্ধিত ভোটার। আশা করা হচ্ছে শুক্রবার বিকেলের আগেই ঘোষণা করা হবে নির্বাচনের চূড়ান্ত ফল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিটেন নির্বাচনলেবার পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT