চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যের রাজনীতিতে অস্থিরতার ইঙ্গিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ০৯, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

ব্রেক্সিট পরবর্তী মধ্যবর্তী ব্রিটিশ নির্বাচনের মাধ্যমে যেখানে স্থিরতা আনার পরিকল্পনা ছিল সেখানে ইঙ্গিত বলছে অস্থিরতার আশঙ্কাই বেশি।

ব্রিটিশ নির্বাচনে রাজনৈতিক জুয়াখেলায় হেরে গেছেন কনজারভেটিভ পার্টির টেরেসা মে। ব্রেক্সিট পরবর্তী আনুষ্ঠানিকতা এগিয়ে নিতে তিনি আগাম নির্বাচন দিয়েছিলেন। তার ধারণা ছিল, ভোটাররা তার দলকে আগের চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা দেবে। ফলে স্বাভাবিকভাবেই আবারো সরকার গঠন করবেন তিনি এবং এগিয়ে নেবেন ব্রেক্সিটের আনুষ্ঠানিকতা।

কিন্তু বাস্তবে তা হয়নি। বরং প্রাপ্ত ভোটে পিছিয়ে পড়েছেন তিনি। ৩২৬ টি আসন না পেলে সরকার গঠন করা যায় না যুক্তরাজ্যে, কনজারভেটিভ পার্টি সেখানে অর্জন করেছেন ৩১৭টি আসন। আর লেবার পার্টি পেয়েছে ২৬১ টি আসন। এসএনপি ৩৫ আসন। লিব ডেম পেয়েছে ১২ আসন। অন্যান্য দল পেয়েছে ২৩ আসন। ফলে কনজারভেটিভ পার্টিরও এককভাবে সরকার গঠনের সুযোগ থাকছে না।

যুক্তরাজ্যের সর্বশেষ নির্বাচনটি হয় ২০১৫ সালের ৭ মে। সেই নির্বাচনে সংসদের সাড়ে ৬শ’ আসনের মধ্যে ৩৩১টিতে জয় পেয়ে ক্ষমতাসীন হয় কনজারভেটিভ পার্টি। আর লেবার পার্টি পেয়েছিলো ২৩২ টি আসন। সেই হিসেবে আগের থেকে এবারের নির্বাচনে সমর্থন তাদের কমেছে।

এখন বরং করবিন বলছেন, টেরেসার আসন কমেছে, ভোট কমেছে, মানে জনগণ তাকে ম্যান্ডেট দেয়নি। ফলে ভোট হারিয়েছেন, আত্মবিশ্বাস হারিয়েছেন এবং জনসমর্থন হারিয়েছেন টেরেসা। এসবই যথেষ্ট পদ ছেড়ে যাওয়ার জন্য।

৩২৬ টি আসন না পেলে কোনো দলই এককভাবে সরকার গঠন করতে পারবে না। সেই হিসেবে জোটের চিন্তা করতে হবে টেরেসা মের কনজারভেটিভ পার্টিকেও। এখন পর্যন্ত যে ফলাফল তার উপর ভিত্তি করে বলা হচ্ছে যে এবারের নির্বাচনের ফলে দেশটিতে কোন দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। ফলে তাদের পার্লামেন্টের অবস্থা হবে ‘ঝুলন্ত’।

টেরেসা অবশ্য সংখ্যাগরিষ্ঠতার দাবি করে সরকার গঠন করতে চান।
Reneta

২০১৬ সালের জুনে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না-থাকা নিয়ে ‘ব্রেক্সিট’ গণভোট হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্রেক্সিটের বিপক্ষে ছিলেন। ভোটের রায় ক্যামেরনের বিপক্ষে যাওয়ায় তিনি পদত্যাগ করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাগ্রহণ করেন টেরেসা মে।

এই মুহূর্তে নির্বাচনের কোন আইনি বাধ্যবাধকতা ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী টেরেসা মে ব্রেক্সিট বাস্তবায়নে নিজের ক্ষমতা আরও শক্তিশালী করতে তাড়াহুড়ো করেই মধ্যবর্তী নির্বাচন দেন। কিন্তু সেখানে বেশি ভোট পেয়েও কনজারভেটিভ পার্টির এমন হার আবার নতুন করে অস্থিরতাই তৈরি করবে যুক্তরাজ্যের রাজনীতিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেরেসা মেব্রিটিশ নির্বাচনযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT