চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যা বললেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী

পরাগ আজিমপরাগ আজিম
৮:২১ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, আদালত
A A

প্রধান বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছেন দাবি করে তার পদত্যাগ চেয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

সোমবার বিকেলে অবসরে যাওয়ার পর লেখা রায় ও আদেশ আপিল বিভাগে জমা দেয়ার আগে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

বিচারপতি শামসুদ্দিন বলেন, বিচারপতি ইমান আলী সাহেবের সঙ্গে দেখা করেছি, কারণ আমার ফাইলগুলো নিয়ম অনুযায়ী প্রথমে তার কাছেই যাবে। তার সঙ্গে আলাপ হয়েছে তিনি এটা গ্রহণ করতে যাচ্ছেন।

‘নিয়মটা হলো উনি প্রথমে দেখবেন, পড়বেন। পড়ার পরে পরিবর্তন করতে চাইলে করবেন, আর যদি উনি সন্তুষ্ট হন যে সব ঠিক আছে তাহলে উনি সই করে আদেশ এবং রায়গুলো পাঠিয়ে দিবেন তার যে সিনিয়র অর্থাৎ আমাদের বেঞ্চের যিনি প্রিজাইডিং জার্জ ছিলেন মাননীয় বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা কাছে।’

বেলা সাড়ে ৩টার দিকে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলীর কাছে তিনি ফাইলগুলো জমা দেয়ার পর সুপ্রিম কোর্টের মাজারগেটে সাংবাদিকদের বলেন, ‘প্রধান বিচারপতি বিএনপির এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন।’

তিনি বলেন, ‘অবসরপ্রাপ্ত বিচারপতিরা রায় লিখতে পারবে না, এটা বহু আগে খালেদা জিয়া বলেছিলেন, প্রধান বিচারপতি খালেদা জিয়ার মুখপাত্র হয়েই বিএনপির এজেন্ডা চরিত্রার্থ করার জন্যেই এটা করেছেন।’

Reneta

প্রধান বিচারপতি এর আগে আরো বলেছেন, ‘সরকার নাকি বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছেন।এগুলো সব মিথ্যাচার করে বেড়াচ্ছেন উনি মানুষের কাছে এই সরকারের জনপ্রিয়তা নষ্ট করার জন্য। মানুষের কাছে এই সরকারের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। আমি মনে করি তার পদত্যাগ করা উচিত।’

এসময় অবসরপ্রাপ্ত বিচারপতিরা রায় লিখতে পারবেন না সাম্প্রতি প্রধান বিচারপতির এমন বক্তব্যের সমালোচনা করেন সাবেক এ বিচারপতি।

তিনি বলেন, ‘আমার রায় আমি দিচ্ছি, নথি আমি কেনো ফেরত দিবো। তার অবৈধ আদেশ আমি মানব না। এটা মহান সংসদও প্রত্যাখান করেছে যে অবসরপ্রাপ্ত বিচারপতিরা রায় লিখতে পারবে না।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT