চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সফটএক্সপো ২০১৮ আসরে যা যা থাকছে

শাহাদাত হোসেন শাহাদাত হোসেন
১২:৪৭ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
সফটএক্সপো

সফটওয়্যার খাতে দেশের সবচেয়ে বড় আয়োজন ‘বেসিস সফটএক্সপো’। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত সফটএক্সপোর এবারের আসর বসছে আজ থেকে। ‘ডিজাইনিং দ্য ফিউচার’ স্লোগান নিয়ে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

এবারের সফটএক্সপো’তে প্রায় ২০০ দেশি ও বিদেশি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে অংশগ্রহণ করছে। এর মধ্যে ইউরোপ থেকে অংশ নেবে ৪০টি প্রতিষ্ঠান।

মোট চারটি ভিন্ন জোন থাকবে প্রদর্শনীতে। এগুলো হলো- সফটওয়্যার সেবা জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটাল কমার্স জোন এবং আইটিইএস ও বিপিও জোন।

দেশে তৈরি রোবটের সরব উপস্থিতি থাকবে এবারের আয়োজনে। বঙ্গবীর, ব্যাংরো, মঙ্গলতরী প্রভৃতি রোবটের দেখা মিলবে এখানে।

এর বাইরে প্রায় ৩০টি সেমিনার অনুষ্ঠিত হবে এ চারদিনে যাতে অংশ নেবেন দেশি-বিদেশি শতাধিক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। এছাড়া থাকবে প্রযুক্তি খাতের চাকরি নিয়ে জব ফেয়ার, ফেসবুক, গুগল ডেভেলপার কনফারেন্সের মতো আয়োজনও। মেশিন লার্নিং নিয়ে থাকবে বিশেষ একটি সেমিনার যেখানে বক্তব্য রাখবেন এমআইটি’র একজন বিশেষজ্ঞ।

সফটএক্সপো
মোস্তাফিজুর রহমান সোহেল

এবারের আয়োজন সম্পর্কে সফটএক্সপো’র আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল বলেন: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সফটওয়্যার খাতের সক্ষমতা তুলে ধরাই এ আয়োজনের প্রধান লক্ষ্য। আর তাই সফটএক্সপো’তে বিভিন্ন মন্ত্রণালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি।

Reneta

সরকারি প্রতিষ্ঠানে দেশীয় সফটওয়্যার ব্যবহার বাড়ানোর বিষয়ে তথ্যপ্রযুক্তি খাতের এ উদ্যোক্তা বলেন: এবারের সফটএক্সপো’তে যতগুলো সেমিনার রয়েছে তার মধ্যে ২২টিই হবে নীতিনির্ধারকদের অংশগ্রহণে। এখানে আমরা দেশীয় সফটওয়্যার খাতের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করতে চাই। পাবলিক প্রকিউরমেন্টে দেশে তৈরি সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করা হলে এ শিল্প আরও অনেক এগিয়ে যাবে।

আধুনিক প্রযুক্তির বিষয়টিও এবারের আয়োজন থেকে বাদ যাচ্ছে না বলেও জানান তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, ইন্টারনেট অব থিংস এবং মেশিন লার্নিং নিয়েও থাকবে বিভিন্ন আয়োজন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। নিবন্ধনের মাধ্যমে দর্শনার্থীরা বিনামূল্যে এতে অংশ নিতে পারবেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেসিসবেসিস সফটএক্সপো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদার জামিন ‍শুনানি রোববার

পরবর্তী

সংবিধান-সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী-সেনাবাহিনী

সংবিধান-সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

পরিবার নিয়ে ভারতে রুটি বানাতে ব্যস্ত ট্রুডোর পরিবার

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT