চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসিস সফটএক্সপো’র সহযোগী হুয়াওয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A
বেসিস সফটএক্সপো’র সহযোগী হুয়াওয়ে প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতভিত্তিক সবচেয়ে বড় প্রদর্শনী বেসিস সফটএক্সপো-২০২৩। আর এই এক্সপো’র সহযোগী হিসেবে থাকছে হুয়াওয়ে বাংলাদেশ লিমিটেড।

রাজধানীর পূর্বাচলে আগামী ২৩-২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে  এই এক্সপো চালবে।

প্রযুক্তির সাম্প্রতিক উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই এই এক্সপো’র আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

বেসিস সফটএক্সপো ২০২৩- এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন উদ্যোগ নেওয়ার জন্য থাকবে বিজনেস লিডারস মিট, অ্যাম্বাসেডর নাইট, মিনিস্ট্রিয়াল কনফারেন্স, আইটি জব ফেয়ার এবং ক্যারিয়ার ক্যাম্প, বি-টু-বি ম্যাচমেকিং সেশন, আউটসোর্সিং কনফারেন্স, স্টার্টআপস কনফারেন্স, ডেভেলপার্স কনফারেন্স ইত্যাদি।

অনুষ্ঠিত হবে ২৩টিরও অধিক সেমিনার ও প্রযুক্তি অধিবেশন। এসব সেমিনারের মধ্যে আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য একটি সেমিনারে আলোচক হিসেবে যোগদান করবেন হুয়াওয়ে সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর এস এম নাজমুল হাসান।

এবারের মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে শাটল সার্ভিস, নলেজ-শেয়ারিং সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাবিধ আয়োজন । এছাড়াও থাকছে তথ্যপ্রযুক্তিতে আগ্রহী তরুণদের জন্য আইটি ক্যারিয়ার ক্যাম্প ও জব ফেয়ার।

সরকারি বেসরকারি নীতি নির্ধারক, প্রায় ২০০ জন জাতীয় এবং আন্তর্জাতিক বক্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীবৃন্দ, বিদেশী প্রতিনিধি দল, দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি ব্যবহারকারী এবং আগ্রহী তরুণ ছাত্র-ছাত্রীসহ ৩ লক্ষাধিক দর্শণার্থী বেসিস সফটএক্সপো পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও এ বছর ৫০টি বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ত করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে আনুমানিক ১০ লাখ তরুণ প্রজন্মকে অংশগ্রহণে আগ্রহী করা হবে।

প্রতিবছরের মতো এবারও দেশ-বিদেশ থেকে তথ্যপ্রযুক্তিবিদ আসবেন। বিজনেস লিডারস মিট-এ করপোরেট প্রতিষ্ঠানের আট শতাধিক পদস্থ কর্মকর্তা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগ: বেসিসহুয়াওয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে কৃষকদের সহায়তায় এফএও’র মিনি-ট্রাক বিতরণ

পরবর্তী

ভাষা সংগ্রামী ১৫: গণতন্ত্রে সরকারি দলের মতো শক্তিশালী বিরোধী দল প্রয়োজন

পরবর্তী
বিরোধী দলপ্রধানের ভাষণ, গণতন্ত্র ও শৃঙ্খলা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা সংগ্রামী ১৫: গণতন্ত্রে সরকারি দলের মতো শক্তিশালী বিরোধী দল প্রয়োজন

বাংলাদেশের একজন নারী টেনিস খেলোয়াড় খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের আইপিএলে বেঙ্গালুরুর মেন্টর সানিয়া মির্জা

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT