চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যারা ইতিহাস পড়ে না তারা মূলত শিকড়বিহীন প্রজন্ম

সাবিকুন্নাহার লিপিসাবিকুন্নাহার লিপি
৬:৫২ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৯
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘দক্ষিণ এশিয়ায় রাষ্ট্র এবং সমাজ: ঐতিহাসিক প্রেক্ষাপট’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ও ভারতের কলকাতার ‘মওলানা আবুল কালাম আজাদ ইন্সটিটিউট অব এশিয়ান স্টাডিজ’ এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, যারা ইতিহাস পড়ে না তারা মূলত শিকড়বিহীন প্রজন্ম। রাষ্ট্রকে সঠিকভাবে জানতে হলে তার ইতিহাস নিয়ে গবেষণা করা জরুরি।

তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ধ্বংসাত্মক সকল কিছু থেকে উন্নয়নের মহাসড়কে ওঠা নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞগণ সন্দিহান ছিলেন। কিন্তু বঙ্গবন্ধু নিজস্ব জনশক্তি নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন যে, দেশ একদিন এগিয়ে যাবেই। বর্তমান প্রেক্ষিতে যে কোন দুর্যোগে অন্য দেশ থেকে সাহায্য পাঠাবে এই আকাঙ্ক্ষায় তীর্থের কাকের মত বাংলাদেশের এখন আর অপেক্ষা করতে হয় না।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আমরা যত নতুন কিছুর সাথেই পরিচিত হচ্ছি, ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যে এগুলোর ব্যাপ্তি আগেও ছিল। কোন জাতির সঠিক উৎস ও অস্তিত্ব সম্পর্কে জানতে ইতিহাস গবেষণার গুরুত্ব অত্যন্ত বেশি।

উদ্বোধনী অনুষ্ঠানে কি-নোট প্রদান করেন ভারত সরকারের সাবেক পররাষ্ট্র সচিব ও কাউন্সিল ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এর প্রেসিডেন্ট অধ্যাপক মুচকুন্দ দুবে এবং বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

Reneta

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কনফারেন্সের কো-অর্ডিনেটর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম এবং ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার।

কনফারেন্স এর প্রথম দিনে চারটি টেকনিক্যাল সেশনে মোট ৩২ টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারাকাত এর সভাপতিত্বে প্লিনারি সেশন-১ এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বক্তব্য দেন ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর হিস্টোরিক্যাল স্টাডিজ এর অধ্যাপক ড. সুচিত্রা মাহাজন, ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক আফসান চৌধুরী এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সঞ্জয় কে ভারদোয়াজ।

দুপুরে টেকনিক্যাল সেশন-১ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ আব্দুল্লাহ জামাল এর সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে ৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়।

টেকনিক্যাল সেশন-২ এ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শারিফউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়।

দুপুরে টেকনিক্যাল সেশন-৩ এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সেমিনার কক্ষে ভারতের জয়দেবপুর বিশ্বিবদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক ড. রূপ কুমার বর্মণ এর সভাপতিত্বে ৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়।

এছাড়াও টেকনিক্যাল সেশন-৪ এ বাংলাদেশের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর উপাচার্য অধ্যাপক ড. কে. এম. মহসিন এর সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সেমিনার কক্ষে ৭টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়।

শনিবার কনফারেন্সের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে সকাল ১০টায়।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও ভুটান এর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও শিক্ষকদের প্রায় ৬৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT