অন্যান্য বছরে ঈদ মানেই মহাসড়কে তীব্র যানজট। কিন্তু এবার তার উল্টোচিত্র। যেসব স্থানে যানবাহনের দীর্ঘ সারিতে স্থবির হয়ে যায় সবকিছু, সেই স্থানগুলোতে যানজটতো দূরের কথা, গাড়ির স্বাভাবিক চাপও নেই।
গতকাল রোববার মহাসড়কে যানবাহনের কিছু চাপ থাকায় ধীর গতিতে যানবাহন চলাচল করলেও নির্বিঘ্নে নাড়ির টানে বাড়ি ফিরেছে মানুষ।
সোমবার ভোররাত থেকেই মহাসড়কে কমতে থাকে যানবাহনের চাপ। সকালে মহাসড়কে গিয়ে দেখা যায় যানবাহনের সংখ্যা একেবারেই কম। যাও দু-একটি চলাচল করছে তার মধ্যে ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যাই বেশি।
পুলিশ বলছে, অনান্য বছরের তুলনায় এবছর ভোগান্তি ছাড়াই নির্বিগ্নে গন্তব্যে পৌঁছাতে পেরেছে যাত্রীরা। ঈদের আগে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের উড়ালসেতুগুলো খুলে দেয়ায় এবছর ভোগান্তি ছাড়া বাড়ি ফিরেছে মানুষ।
তাছাড়া এলেঙ্গা থেকে বঙ্গবন্ধুসেতু এই সিঙ্গেল লেন ঢাকাগামী গাড়িকে ব্যবহার করতে না দিয়ে আঞ্চলিক সড়ক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঢাকায় পাঠানোর কারণেই যানজট হয়নি।








