চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যানজট: মহাসড়কে দায়িত্বরত ম্য‌াজিস্ট্রেটের গাড়িতে আগুন

সোহেল তালুকদার সোহেল তালুকদার
২:৪৭ অপরাহ্ণ ০৪, জুন ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে যানজটে আটকে থাকা বিক্ষুব্ধ লোকজন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামানের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে টাঙ্গাইল সদর উপ‌জেলার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এছাড়াও যানজটে ভোগান্তির শিকার মানুষ দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় রাস্তা অবরোধ ও বিদুৎ এর খুঁটি ফেলে বিক্ষোভ মিছিল করেছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কথা বলতে রাজি হয়নি কেউ।

সোমবার দিবাগত রাত থেকেই যানজটের সৃষ্টি হয়। বর্তমানেও মহাসড়কে ভোগান্তিতে রয়েছে চালক ও যাত্রীরা। গত ২৪ ঘন্টায় প্রায় ৩৫ হাজার গাড়ি মহাসড়ক দিয়ে চলাচল করেছে।

অধিক গাড়ীর চাপে চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৬৫ কি‌লোমিটার এলাকাজু‌ড়ে থেমে থেমে যানবাহন চলছে।

Reneta

ত‌বে মহাসড়‌কের এ‌লেঙ্গা হ‌তে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৪ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে ঢাকা ও উত্তরবঙ্গগামী প‌রিবহন দা‌ঁড়ি‌য়ে আ‌ছে।

জানা গে‌ছে: মঙ্গলবার সকাল থে‌কে মহাসড়‌কে অজ্ঞাত কারণে যানজ‌টের সৃ‌ষ্টি হয়। আর এই যানজট বঙ্গবন্ধু সেতু হ‌তে টাঙ্গাই‌লের মির্জাপুর পর্যন্ত ৬৫ কি‌লোমিটার এলাকাজু‌ড়ে বিস্তৃ‌তি ঘ‌টে‌ছে।

অবশ্য মহাসড়‌কে যাত্রীবা‌হী বা‌সের পাশাপা‌শি ট্রা‌কের চাপও দেখা গেছে।

মহাসড়‌কে এমন যানজ‌টে ভোগা‌ন্তিতে পড়ায় দা‌য়িত্বরত জেলা প্রশাস‌নের গা‌ড়ি‌তে আগুন লা‌গি‌য়ে দেয় বিক্ষুব্ধ লোকজন। এর আ‌গে ওই গা‌ড়ি‌ ব্যবহার ক‌রে দা‌য়িত্ব পালন কর‌ছিলেন জেলা প্রশাস‌নের ম্যা‌জি‌স্ট্রেট।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে কা‌লিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হো‌সেন ব‌লেন: মহাসড়‌কের টাঙ্গাই‌লের সদর উপ‌জেলার রসুলপুর এলাকায় ম্যা‌জি‌স্ট্রে‌টের গা‌ড়ি‌তে আগুন দেয় বিক্ষুব্ধ মানুষ। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬

অস্ত্রোপচার টেবিলে যেতে হচ্ছে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে

জুলাই ২৩, ২০২৬

‘এই ছবির চিত্রনাট্য নিয়ে আমি প্রায় ২০ বছর কাজ করেছি’

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT