জুলাই- আগস্টে যাত্রাবাড়ি এলাকায় গণহত্যার অভিযোগে করা মামলায় ৪ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আগামী ১২ ডিসেস্বর আসামীদের গ্রেফতারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। চার পুলিশ কর্মকর্তার মধ্যে আছেন যাত্রাবাড়ি থামার সাবেক ওসি (তদন্ত) জাকির হোসেন। তবে অন্য তিন পুলিশ কর্মকর্তার নাম গ্রেপ্তারের স্বার্থে প্রকাশ করা হয়নি।
প্রসিকিউশনের আবেদনে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যর ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্র্যাইব্যুনালে শুনানি করেন প্রসিকিউটর গাজী গাজী এমএইচ তামিম। এসময় ট্র্যাইব্যুনালে চিফ প্রসিকিউটরসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।







