বাংলাদেশ

যশোরে ব্যাংকের গ্রিল কেটে ২১ লাখ টাকা লুট

যশোরে ব্যাংকের গ্রিল কেটে ২১ লাখ টাকা লুট

যশোর সদর উপজেলার রাজারহাটে অগ্রণী ব্যাংকের গ্রিল কেটে ২১ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ জানান, রাত সাড়ে তিনটার দিকে মুখোশ পরা ৫/৬ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অগ্রণী ব্যাংকের রাজারহাট শাখায় গিয়ে দায়িত্বরত দুজন নৈশ প্রহরীকে বেধে মারপিট করে। পরে তারা ব্যাংকের গ্রিল কেটে ভেতরে ঢুকে ২১ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

তিনি আরো বলেন, নৈশপ্রহরী বিশ্বজিত ও শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয়:ব্যাংক ডাকাতি লুট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…