চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ পূর্বাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

মঙ্গলবার ভোর রাতে যশোর সদর উপজেলার রহমতপুরে এবং অভয়নগর উপজেলার রানাগাতি এলাকায় পৃথক দুটি বন্দুকযুদ্ধের ঘটনায় ২জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ দু’টি ওয়ান শ্যুটারগান, কয়েকটি গুলির খোসা ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।

অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান, ভোর রাতের দিকে স্থানীয় জিয়া বাহিনীর সাথে তুরা-নসো বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে তুরা-নসো বাহিনীর প্রধান বিদ্যুৎকে আহত অবস্থায় উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও গুলির তিনটি খোসা উদ্ধার করে। ওসি জানান, নিহত বিদ্যুতের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ মোট ৯টি মামলা রয়েছে।

এদিকে গতকাল রাত পৌনে তিনটার দিকে সদর উপজেলার রহমতপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কে ডাকাতদলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়। তারর পরিচয় পাওয়া যায়নি। বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন।

যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক আবুল খায়ের জানান, ডাকাতরা সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে রহমতপুরে গিয়ে তারা সড়কের ওপর গাছের গুড়ি দেখতে পান। আবুল খায়েরের দাবি, পুলিশের গাড়ি দেখে ডাকাতরা গুলি ছুঁড়তে শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। গুলিতে এক ডাকাত লুটিয়ে পড়ে ও অন্যরা পালিয়ে যায়।

গুলিবিদ্ধ ডাকাতকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, একটি দা, গাছ কাটার করাত ও কিছু দড়ি উদ্ধার করা হয়েছে।

Reneta

বন্দুকযুদ্ধে আহত ডিবি পুলিশের সদস্যদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধযশোর
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT