চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যবিপ্রবি’তে ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ন ২৮, আগস্ট ২০২১
- সেমি লিড, জনপদ, যশোর
A A

আগামী ১২ সেপ্টেম্বর থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা শুরু হবে। ১৫ অক্টোবরের মধ্যে আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পূর্ণ প্রস্তুতিও গ্রহণ করা হচ্ছে।

শনিবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ সবার সমন্বয়ে এক জরুরি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

সভায় পরীক্ষামূলকভাবে প্রথমে স্নাতকোত্তর পর্যায়ে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। যে সকল শিক্ষার্থীরা আবাসিক হলে অবস্থান করতে ইচ্ছুক, তাদেরকে স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। হলে অবস্থানের জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের আগামী ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে হবে।

বিশ্ববিদ্যালয়ে প্রবেশের প্রাক্কালে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। কোনো শিক্ষার্থীর নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে, তাকে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে তিনি সুস্থ হলে সংশ্লিষ্ট বিভাগ তার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবে।

সভায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সকল চিকিৎসক, নার্স ও মেডিকেল স্টাফদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা চলাকালে হলে অবস্থানরত শিক্ষার্থীদের একদিন পরপর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

১৫ অক্টোবরের আগেই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে নিজ দায়িত্বে করোনা প্রতিরোধক ভ্যাকসিন গ্রহণের নির্দেশ দেওয়া হয়। অক্টোবরের প্রথম সপ্তাহে স্নাতক শ্রেণির পরীক্ষা শুরুর বিষয়েও সবাই একমত পোষণ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসপরীক্ষাযবিপ্রবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT