ঘন, কালো, দীর্ঘ চোখের পাপড়ি চোখকে করে তোলে আকর্ষণীয়। যাদের চোখের পাপড়ি অনেক সুন্দর, তাদের চোখ সাজাতে আর তেমন কোনো মেকআপই প্রয়োজন পড়েনা। কিন্তু চুল পড়া সমস্যাকে সবাই যতোটা গুরুত্ব দেয়, চোখের পাপড়ি পড়াকে ততোটা গুরুত্ব দেয়না।
প্রথম থেকেই এই বিষয়ে সচেতন থাকলে অনেকাংশেই কমানো যাবে চোখের পাপড়ি পড়ার সমস্যা।
সাধারণত নিম্নমানের বা কম দামি মেকআপ ব্যবহার করলে পাপড়ি ঝরে যায়। তাই চোখে কোনো মেকআপ ব্যবহার করার আগে অবশ্যই তার মেয়াদ ও মান যাচাই করে নিতে হবে। আবার কারো থাইরয়েডের সমস্যা থাকলেও পাপড়ি পড়তে থাকে। সমস্যার সমাধানে থাইরয়েড চিকিৎসা করে নেয়া উচিৎ।
অস্বাস্থ্যকর খাবার তালিকা বা দুশ্চিন্তার কারণেও পাপড়ি পরে। তাই যতটা সম্ভব দুশ্চিন্তামুক্ত থাকাই ভালো। খেয়াল রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় যেনো প্রচুর ভিটামিন ‘ই’ ও ‘সি’, ক্যারোটিন ও জিঙ্ক থাকে।
রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই চোখের মেকআপ তুলে ফেলুন। প্রতিদিন প্রচুর পানি পান করতে ভুলবেন না।






