বাংলাদেশ

যথাযথ মর্যাদায় যুবলীগের ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

যুবলীগের মুজিবনগর দিবসের অনুষ্ঠানে হাজারো মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগের মুজিবনগর দিবসের স্মরণে ফুলের তোড়া ও পতাকা দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে হাজারো মানুষ।. Channel i News – চ্যানেল আই নিউজ

যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

রোববার সকাল ৮:৪৫ মিনিটে ধানমন্ডির  ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও সকাল ১০টায় মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটোন, যুগ্ম-আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল ও শহিদুল ইসলাম পেরেশান এর নেতৃত্বে ঐতিহাসিক মুজিবনগরের বৈদ্যনাথতলার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনায় অংশগ্রহণ করেন।

সেসময় উপস্থিত ছিলেন-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ, ডাঃ খালেদ শওকত আলী, শেখ ফজলে ফাহিম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান পবন, মোঃ এনামুল হক খান, মোঃ মোয়াজ্জেম হোসেন সহ আরোও অনেকে।

বিষয়:ঐতিহাসিক মুজিবনগর দিবস যুবলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…