শ্রমিকদের জন্য আমাদের সরকার যা করেছে, এখন আরো বেশি করা দরকার। সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একথা বলেন। তিনি আরো বলেন, তারা যত বেশি উন্নয়নের কথা বলে তার চেয়ে বেশি চুরি করে।
এসময় তিনি আরো বলেন, শ্রমিকদের এখন কোনোরকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। নিজেদের অপরাধ ঢাকতে দেশে বার বার নতুন নতুন আইন করা হচ্ছে। সংবিধানে পরিবর্তন আনা হচ্ছে।
এসময় নির্বাচন কমিশন নিয়ে খালেদা জিয়া বলেন, তারা মনে করে বাংলাদেশ তাদের পৈতৃক সম্পত্তি, তাই যেকোনো স্থানে, যেকোনোভাবে দখল করে। তারা ক্ষমতায় থেকেই নির্বাচন করতে চায়। আর তাদের অন্যায়ে সহযোগিতা করে নির্বাচন কমিশন। দেশে নির্বাচনী সহিংসতায় যেসব মানুষ মারা যায় তাদের কারো বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেনি ইসি।
এই নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন উল্লেখ করে খালেদা জিয়া তার বক্তৃতায় বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে কোনোদিন নির্বাচন সুষ্ঠু হবে না। হাসিনাও যেমন, নির্বাচন কমিশনও সেরকম। আজ তারা প্রতিমুহূর্তে উন্নয়নের কথা বলে। তারা যত বেশি উন্নয়নের কথা বলে তার চেয়ে বেশি চুরি করে।







