যতই চ্যালেঞ্জ আসুক ছাত্রলীগকে এগিয়ে নেব: জয়
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
রোববার সকাল থেকেই ছাত্রলীগের নতুন নেতৃত্বকে বরণ করে নিতে শত শত নেতাকর্মী জড়ো হতে থাকেন মধুর ক্যান্টিনে। এতে দীর্ঘদিন পর যেন প্রাণ ফিরে পেল মধুর ক্যান্টিন। ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দুপুর ১২টায় মধুর ক্যান্টিনে আসেন। এসময় শত শত নেতাকর্মী স্লোগানে স্লোগানে বরণ করে নেয় নতুন নেতাকে। এরপর দুপুর পৌনে একটায় আসেন ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয়। এরপর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






