লাইফস্টাইল

বেডরুমের ময়লা কাপড় ছারপোকা বাড়ায়

ছারপোকা

ছারপোকা

বাইরে থেকে ঘরে ফিরেই এখানে সেখানে ময়লা কাপড় ছুড়ে ফেলার অভ্যাস অনেকেরই আছে। সপ্তাহের শেষে ছুটির দিনে হয়তো রুমটা গোছানো হয়। অনেকের আবার তাও হয় না। কিন্তু বেডরুমে ময়লা কাপড় রাখলে শেষ মেশ আপনাকেই ভুক্তভোগী হতে হবে। আর তার কারণ হলো ছারপোকা। গবেষণায় জানা গেছে, বেডরুমে রাখা ময়লা কাপড় ছারপোকা বাড়ায়।

রক্তখেকো ছারপোকা একবার ঘরে ঢুকলে জীবন অতিষ্ঠ করে ছাড়ে। বিশ্বব্যাপী ছারপোকা খুব বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে ইদানীং। আর তার কারণ হলো বেড়াতে গিয়ে স্বল্প মূল্যের হোটেল ব্যবহার। পর্যটকদের মাধ্যমে ছারপোকা এক দেশ থেকে আরেক দেশে খুব সহজেই ছড়িয়ে পড়ছে।

ইউনিভার্সিটি অব শিফিল্ড এর একটি গবেষণায় জানা গেছে, ময়লা কাপড় ছারপোকার আশ্রয় নেয়ার জন্য খুবই পছন্দের স্থান। আর তাই ইউনিভার্সিটি অব শিফিল্ড এর অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট সাইন্স ডিপার্টমেন্টের ডঃ উইলিয়াম হেন্টলি বেডরুমে ময়লা কাপড় ফেলে না রাখার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে বেড়াতে গেলে হোটেলের রুমে ময়লা কাপড় কিছুতেই ফেলে রাখা উচিত নয়।

ছারপোকা একবার হলে সহজে দূর হয় না। আর মূল্যবান পোশাক কিংবা আসবাবপত্র তো আর ফেলে দেয়া সম্ভব না। তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করা উচিত। গবেষণায় পরামর্শ দেয়া হয়েছে ময়লা কাপড় সিল করা ব্যাগে রাখার জন্য। এতে হোটেল থেকে ছারপোকার বংশ বাড়িতে নিয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। এছাড়াও ছারপোকা মসৃণ সমতলে হাঁটতে পারে না। তাই বেড়াতে গেলে মেটাল কিংবা প্লাস্টিক বডির সুটকেস ব্যবহার করতে পারলে ছারপোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। টেলিগ্রাফ

বিষয়:ছারপোকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…