শিক্ষা

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির অনুষ্ঠান মঞ্চের আগুন নিয়ন্ত্রণে

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির অনুষ্ঠান মঞ্চের আগুন নিয়ন্ত্রণে

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

শনিবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ারম্যান আব্দুল হালিম এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, পুরো মঞ্চসহ প্যান্ডেলের সবকিছু পুড়ে গেছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

রোববার দুপুর ২ টায় বাকৃবির ৫৭বছর পূর্তি ও অ্যালামনাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি আবদুল হামিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

পরে হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানেরও কথা রয়েছে রাষ্ট্রপতির।

বিষয়:ময়মনসিংহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…