শেখ মহিউদ্দিন আহাম্মদ: ময়মনসিংহের চর ঈশ্বরদিয়া বেড়ীবাঁধ এলাকায় ভাতিজী সুমাইয়া আক্তারকে ধর্ষণ করে হত্যা মামলায় চাচা সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৩ জানুয়ারি ময়মনসিংহের চর ঈশ্বরদিয়া বেড়ীবাঁধ এলাকায় সৎ ভাই সিরাজ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে আব্দুল আজিজের ছেলে সাইফুল ইসলাম।
পরে সুমাইয়ার পিতা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। স্বাক্ষ্য প্রমান শেষে আসামী সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ডের রায় দেন আদালত। মামলার বাদী, রাষ্ট্র ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, কবির উদ্দিন ভূইয়া ও বিশ্বনাথ পাল।







