চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
জনপদ, ময়মনসিংহ
A A

কথিত বন্দুকযুদ্ধের আলাদা ঘটনায় ময়মনসিংহে দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।

তারা হলেন; মুক্তাগাছার আমদালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমানের ছেলে আব্দুল্লাহেল কাফি (৩১) ও সদরের কালিবাড়ি গুদারাঘাট এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে আলমগীর (২৭)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে শুক্রবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে মুক্তাগাছার রসুলপুরের কাঁঠালিয়া ঝলই ব্রীজ ও সদর উপজেলার চরনিলীয়া ইউনিয়নের সাহেব কাচারী এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহেল কাফি মুক্তাগাছার শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী, সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। আলমগীর শহরের মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

তাদের দুজনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও ছিনতাইসহ ৮ টিরও বেশি মামলা রয়েছে। এছাড়াও তারা পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

ঘটনাস্থল থেকে মাদক, অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

Reneta

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মজিদ, পুলিশ কনস্টেবল ইব্রাহীম, সাইদুল ইসলাম ও আরমান উদ্দিন নামে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে।

তাদের আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশবন্দুকযুদ্ধময়মনসিংহ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT