চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে প্রিয় ক্যাম্পাসে ভুটানের প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
৮:৫৯ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

শিক্ষা জীবনের দশ বছর কাটানো ময়মনসিংহ মেডিকেল কলেজ ঘুরে গেলেন বাংলাদেশ সফরে আসা ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

রোববার সকালে ময়মনসিংহ পৌঁছে মেডিকেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ভাল সার্জন হতে হলে ভাল মানুষ হতে হবে।

এই কলেজ ক্যাম্পাসে আঠারো বছর আগের স্মৃতি ফিরে আসে এদিন। এ্যাপ্রোন পরা এক তরুণের আবাসিক হল থেকে ক্লাসে ছুটোছুটি, কখনও অ্যানাটমি কিংবা ফিজিওলজি বই নিয়ে দৌঁড়, কখনও বা আইটেম, কার্ড পরীক্ষার টেনশন, বন্ধুদের সঙ্গে আড্ডা-খুনসুটি।

ক্যাম্পাসে পা রেখে ছাত্র জীবনের এমন সব ফেলে আসা সময় নিশ্চয়ই নাড়া দিয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে যাওয়া ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংকে।

আঠারো বছরে পাল্টেছে অনেক কিছু। নতুন নতুন দালানকোঠা হয়েছে, বদলেছে কলেজের চালচিত্র, কিন্তু সহপাঠীরা তো আগের মতোই। কেউ এখন এ শহরের বড় ডাক্তার, কেউ ওই মেডিকেলের শিক্ষক। তবে ফেলে যাওয়া এই কলেজে শেরিং যখন এলেন তখন তিনি একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রীয় সফরে।

প্রাক্তন এই শিক্ষাথীর আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষাথীদের চাওয়ায় সাড়া দিয়ে আধো বাংলা-ইংরেজি মিশেলে বক্তৃতা করলেন শেরিং যা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন উপস্থিত সকলেই।

Reneta

বক্তৃতায় অভিজ্ঞতা বিনিময় করলেন নিজের ফেলে যাওয়া সময়ের। শিক্ষার্থীদের বললেন ডাক্তার হওয়ার জন্য ভাল মানুষ হতে।

অনুষ্ঠানে লোটে শেরিং সঙ্গে আসা মন্ত্রিসভার সদস্য যারা বাংলাদেশে তাদের শিক্ষাজীবনের একটা সময় কাটিয়েছেন তাদের সবাইকে পরিচয় করিয়ে দেন।

বিস্তারিত ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভুটানের প্রধানমন্ত্রীলোটে শেরিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুন ৭, ২০২৬

ইরাককে বিশ্বকাপে তোলা আয়মানকে মার্কিন ইমিগ্রেশনে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে মৃত নবজাতকের প্রতিটি পরিবার পাবে ৮০ লাখ ক্ষতিপূরণ

জুন ৭, ২০২৬

জেদ্দায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জুন ৭, ২০২৬

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT