ময়মনসিংহে করোনায় আরও ১২ জনের মৃত্যু

ময়মনসিংহের বাস টার্মিনালে মানুষের ভিড় ও যানবাহন, করোনার কারণে জনসমাগম কম হয়নি।. Channel i News – চ্যানেল আই নিউজ
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত ৭ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৫ জন মারা যান।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃতদের মধ্যে ময়মনসিংহের ১০ জন এবং নেত্রকোনার ২ জন ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






