অন্যান্য খেলা

ম্যারাথন, সাইক্লিংয়ে জাবির দুই শিক্ষার্থীর স্বর্ণপদক

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ

ম্যারাথন, সাইক্লিংয়ে জাবির দুই শিক্ষার্থীর স্বর্ণপদক

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে দুটি ইভেন্টে স্বর্ণপদক জিতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। ম্যারাথন ও সাইক্লিং ইভেন্টে প্রথম হয়ে স্বর্ণপদক পান তারা।

হাফ ম্যারাথনে প্রথম হয়ে স্বর্ণপদক পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৩তম আবর্তনের মাহফুজ শাওন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফর্মেশন টেকনোলজির (আইআইটি) স্নাতকোত্তর শিক্ষার্থী।

প্রতিযোগিতায় আরেকটি ইভেন্ট মেয়েদের সাইক্লিংয়ে প্রথম হয়ে স্বর্ণপদক পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী পূর্বা বিশ্বাস। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানান প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের কোচের দায়িত্বে থাকা এসএম সাদাত হোসেন।

তিনি বলেন, মাহফুজ ও পূর্বা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেরা অ্যাথলেটদের পেছনে ফেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এই গৌরবের অর্জন এনেছে।ম্যারাথন, সাইক্লিংয়ে জাবির দুই শিক্ষার্থীর স্বর্ণপদক

এদিকে, ম্যারাথনে দ্বিতীয় হয়ে রৌপ্যপদক পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে থেকে ব্রোঞ্জ পদক পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তরুণদের ক্রীড়ামুখী করতে রাজধানীতে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০১৯’।

শুক্রবার (২৯ মার্চ) সকালে রাজধানীর হাতিরঝিলে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ রাসেল।

‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ -প্রতিপাদ্য নিয়ে অর্ধ-মাসব্যাপী প্রতিযোগিতার আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।ম্যারাথন, সাইক্লিংয়ে জাবির দুই শিক্ষার্থীর স্বর্ণপদক

প্রথমবারের মতো সারাদেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় ১০টি ইভেন্টে দেশের ৬৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…