চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ম্যারাডোনাকে বাংলাদেশে আনার পরিকল্পনা শুধু কল্পনাতেই রয়ে যাবে’

আব্দুস সালাম মূর্শেদী আব্দুস সালাম মূর্শেদী
৮:১১ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২০
মতামত
A A

তিনি ম্যারাডোনা নন, তিনি একজন রাজা। যিনি কোটি কোটি মানুষের মনে গেঁথে আছেন আবেগ আর ভালোবাসা নিয়ে।

ফুটবলের এমন এক রাজা মাত্র ৬০ বছরেই বিদায় নিবেন-তা কি কেউ ভেবেছে! তার মৃত্যুর খবরটি যেমন আমার কাছে বড় দাগ কেটেছে, তেমনি বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীকে করেছে হতভম্ব।

আমি মনে করি ডিয়েগো ম্যারাডোনার মতো কেউ কখনো আসেননি। কখনো আসবেন, সে আশা করাটাও হয়ত ভুল। যুগে যুগেই অসংখ্য ফুটবলার এসেছেন যাদের প্রতিভার ঝলক ছিল। তবে ম্যারাডোনার মতো ঝলক কেউ দেখায়নি। প্রকৃতি তাকে দেওয়ার সময় অকৃপণ হাতেই দিয়েছে।

Banglabid

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। যুগে যুগে তার ক্রীড়ানৈপুণ্য ভবিষ্যৎ ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস।

মাত্র ৬০ বছর বয়সে ম্যারাডোনার মৃত্যু মেনে নিতে সত্যিই কষ্ট হচ্ছে। অনন্য জাদুকর ম্যারাডোনা বড্ড তাড়াতাড়ি চলে গেলেন। তার চলে যাওয়ায় একটা শূন্যতা রেখে গেছেন, যেটা কখনো পূরণ করা যাবে না।

আমাকে যদি প্রশ্ন করা হয় ম্যারাডোনা থেকে বাংলাদেশ কী পেয়েছে? আমি বলব ফুটবল মানেই এ দেশের মানুষ এক সময় চিনতেন ম্যারাডোনাকে। আর তাইতো যখন বিশ্ব আসর জমে ফুটবলের, তখন গোটা দেশেই এক টুকরো আর্জেন্টিনা ফুটে উঠে আসে আমাদের মাঝে।

Reneta

ফুটবল সম্রাট পেলের খেলা টেলিভিশনে সরাসরি দেখার সৌভাগ্য এ দেশের ক’জন মানুষের হয়েছে আমার জানা নেই। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০’র পেলে ব্রাজিলের হয়ে যে তিনবার বিশ্বকাপ জিতেছেন, বাংলাদেশের ক’জন মানুষেরই বা তা দেখার সৌভাগ্য হয়েছে?

সেদিক থেকে ফুটবলের কোনো মহানায়কের খেলা সরাসরি টেলিভিশনে দেখার অভিজ্ঞতা এ দেশের মানুষের হয়েছে ম্যারাডোনাকে দিয়েই। ফুটবলের প্রতি গভীর ভালোবাসাটা সেখান থেকেই আসার কথা।
তবে সেই ফুটবলের প্রেমের বীজ তো আর এমনিতেই রোপন হয়নি। ম্যারাডোনার অন্য গ্রহের শিল্পিত ফুটবল শৈলী তো ছিলই। এর সঙ্গে অনুঘটক হিসেবে কাজ করেছে আরও কিছু বিষয়।

ম্যারাডোনা ফুটবল অঙ্গনে নিজেকে বৈশ্বিক তারকা হিসেবে তুলে ধরতে পেরেছেন মূলত ১৯৮৬ বিশ্বকাপে। জাদুকরী ফুটবলের মায়ায় সেবার তিনি ফুটবল বিশ্বকে করেছিলেন মন্ত্রমুগ্ধ।

ফুটবলের সঙ্গে বাংলাদেশের মানুষের বসবাস সেই অনাদিকাল থেকে। কিন্তু ছিয়াশি বিশ্বকাপে ম্যারাডোনার মনোমুগ্ধকর ফুটবলের অন্য একটা গুরুত্ব আছে এ দেশের মানুষের কাছে। সেবারই প্রথম বাংলাদেশের মানুষ বিশ্বকাপ দেখে রঙিন টেলিভিশনে।

একজন ফুটবলার কীভাবে একা কোনো দলকে বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক টুর্নামেন্টে টেনে নিতে পারেন, সেই উদাহরণও তো প্রথম ম্যারাডোনাকে দিয়েই দেখেছে ফুটবল বিশ্ব।

বাতিস্তা, দানিয়েল পাসারেলা, লুইস বুরোচাগা, ভালদানোর মতো খেলোয়াড়ও আর্জেন্টিনার ছিয়াশি বিশ্বকাপ দলে ছিলেন। কিন্তুু এটা তো সবারই জানা আর্জেন্টিনা সেবার বিশ্বকাপ জিতেছিল ম্যারাডোনা নামের অতিমানবীয় এক ফুটবলারের নৈপুণ্যে!

সেই বিশ্বকাপে ম্যারাডোনাকে নিয়ে কত স্মৃতিই না ভেসে ওঠে মানুষের মনে। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটিই ধরুন। এ ম্যাচ নিয়ে আলোচনার শেষ কি কখনো হয়েছে!

ম্যারাডোনার জোড়া গোলে ম্যাচটি ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে একই সঙ্গে নায়ক এবং খলনায়ক ম্যারাডোনা। খলনায়ক ৫১ মিনিটে করা প্রথম গোলটির কারণে। যদিও তিনি খলনায়ক শুধু ইংলিশদের কাছে।

গোলটি যে ম্যারাডোনা করেছিলেন হাত দিয়ে! হেডের জন্য লাফিয়ে উঠেছিলেন। কিন্তু মাথা দিয়ে বলের নাগাল পাননি। রেফারিকে আড়াল করে নিজের বাঁ হাত দিয়ে বলটি ঠেলে দেন ইংল্যান্ডের গোলকিপার পিটার শিলটনের জালে।

ম্যারাডোনার এই গোলটি কখনোই মেনে নিতে পারেননি শিলটন বা ইংল্যান্ডের কেউ। তবে ম্যারাডোনা নিজে এই গোলের নাম দিয়েছিলেন ‘ঈশ্বরের হাতের গোল’! বিতর্কিত এই গোলটির কথা বাদ দিন।

৪ মিনিট পর ম্যারাডোনা ইংল্যান্ডের মাঝমাঠ আর রক্ষণের প্রায় সব খেলোয়াড়কে কাটিয়ে যে গোলটি করেছিলেন সেটিকে বিশ্বকাপের ইতিহাসেরই সেরা গোল মানেন অনেকে। গোলটির পর ইংলিশ ধারাভাষ্য বেরি বলতে বাধ্য হয়েছিলেন, ‘আপনাকে স্কীকার করতেই হবে যে এটি জাদুকরী।’

জাদুকরী সেই ম্যারাডোনা পশ্চিম জার্মানির বিপক্ষে ফাইনালেও খেলেছেন অসাধারণ ফুটবল। আর সবশেষে বিশ্বকাপ জয়ের পর তার ট্রফি উঁচিয়ে ধরার দৃশ্যটিও ছিল মোহনীয়। যে দৃশ্য এখনো চোখে লেগে আছে বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের।

ম্যারাডোনাকে আমি একজন দক্ষ সংগঠকও বলব। কারণ হচ্ছে-তিনি যে টিমেই হাতে দিয়েছেন বা যে ক্লাবেরই নেতৃত্ব দিয়েছেন- সেই টিম বা ক্লাব হয়ে উঠেছে সেরাদের সেরা। এটি সম্ভব হয়েছে তাঁর দক্ষ নেতৃত্বের কারণে।

বাংলাদেশের মানুষ আজ যেমন ফুটবলের এই কিংবদন্তীকে হারিয়ে হতবাক, তেমনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনও শোকাহত।

আপনারা জানেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে এই মুজিব বর্ষে ফুটবল নিয়ে আমাদের অনেক বড় বড় পরিকল্পনা ছিল। কথা হচ্ছিল ম্যারাডোনাকেও অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশে নিয়ে আসার। আজ থেকে সেই পরিকল্পনা শুধু কল্পনাতেই রয়ে যাবে। আমি প্রত্যাশা করব ম্যারাডোনার অনুপ্রেরণা নিয়ে বিশ্বমাঝে ফুটবল টিকে থাকুক যুগে যুগে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যারাডোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT