অন্যান্য

ম্যান বুকার পুরস্কার পেলেন হাঙ্গেরির লাসলো

ম্যান বুকার পুরস্কার পেলেন হাঙ্গেরির লাসলো

বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্মানজনক পুরস্কার ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল’ এই বছর জিতে নিলেন হাঙ্গেরির কল্প লেখক লাসলো ক্রাসনাহরকাই।

মঙ্গলবার রাতে লন্ডনের ভিক্টোরিয়া এন্ড অ্যালবার্ট যাদুঘরে ষষ্ঠ ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারের জন্য বিশ্বের বিখ্যাত ১০জন লেখকের তালিকা থেকে ৬০ হাজার পাউন্ড’র বিজয়ী হিসেবে লাসলোর নাম ঘোষণা করা হয়েছে। প্রতি ২ বছর পর সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেয়া হয়।

লাসলো ক্রাসনাহরকাই ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন হাঙ্গেরিতে। ১৯৮৫ সালে তার লেখা ‘সাটানট্যাঙ্গো’ প্রকাশিত হওয়ার পর তিনি খ্যাতমান লেখক হিসেবে স্বীকৃতি পান। তার বিখ্যাত লেখা ‘মেল্যানচোলি অব রিসিসটেন্ট’ এর জন্য ১৯৯৩ সালে তিনি জার্মানির ‘বেস্টেনলিস্টি’ পুরস্কার লাভ করেন। এর আগে ২০১৩ সালে লিডিয়া ডেভিস,২০০৯ সালে এলিস মুনরো,২০০৭ সালে চিনুয়া আচেবে, ২০০৫ সালে ইসমাইল কাদের এই অন্যন্য সম্মানের অধিকারী হন।

বিষয়:বুকার পুরস্কার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…