চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটি জয়ে ফিরল, বছরের শেষটা রাঙাল চেলসিও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

টানা দুই হার। টেবিলের শীর্ষ থেকে পতন। হঠাত পথ হারিয়ে বসা সেই ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে শেষ পাঁচ ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে। বছরের শেষটা জয়ে রাঙিয়েছে আরেক জায়ান্ট চেলসিও।

রোববার ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে জিতে ফিরেছে সাউদ্যাম্পটনের মাঠ থেকে। আর ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে ১-০ গোলে জিতে এসেছে চেলসি।

লেস্টার সিটির কাছে গত ম্যাচে হারের পর এদিন শুরুর একাদশে পাঁচ পরিবর্তন করেছিলেন গার্দিওলা। খেলায় সেটির ছাপ ছিল। ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় সিটিজেনরা। গোল করেন ডেভিড সিলভা। বলের যোগানদাতা বের্নার্ডো সিলভা।

Banglabid

ম্যাচের ৩৭ মিনিটে সাউদ্যাম্পটন সমতা ফেরায় পিয়ের-হযবিজের্গের গোলে। বিরতির আগের মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে সিটিকে আবারও এগিয়ে দেয় স্বাগতিকরা।

খানিক পরে যোগ করা সময়ে সার্জিও আগুয়েরো গোল করে বসলে সুবিধাজনক অবস্থানে থেকেই বিরতিতে যায় সিটিজেনরা। চলতি আসরে এটি আর্জেন্টাইন তারকার ৯ নম্বর গোল।

বিরতির পর অবশ্য দারুণকিছু সুযোগ গড়েও আর গোল পায়নি ম্যানসিটি। ওই ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে।

Reneta

জয়ে বছর শেষ করা চেলসি সেখানে ক্রিস্টাল প্যালেসের মাঠে ম্যাচের ৫১ মিনিটে মিডফিল্ডার এনগোলো কন্তের একমাত্র গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

এই জয়ে ২০ ম্যাচে ৪৭ পয়েন্টে টেবিলের দুইয়ে থাকল ম্যানসিটি। লিভারপুল সমান ম্যাচে ৫৪ পয়েন্টে শীর্ষে। ৪৫ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম হটস্পার। আর চারে থাকল চেলসি, ৪৩ পয়েন্টে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেট-৬ আসনে বিজয়ী নুরুল ইসলাম নাহিদ

পরবর্তী

খালেদার আসনে মুখ রক্ষা ফখরুলের

পরবর্তী
ফাইল ফটো

খালেদার আসনে মুখ রক্ষা ফখরুলের

গয়েশ্বরকে দুই লাখ ভোটে হারালেন নসরুল হামিদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT