চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির আধাডজনের দিনে লিভারপুলের হোঁচট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিকে ওয়াটফোর্ডকে তাদেরই মাঠে ৬-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। তবে ম্যানসিটির আধাডজন গোলের দিনে হোঁচট খেয়েছে আরেক জায়ান্ট লিভারপুল। বার্নলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে অলরেডসরা।

ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ম্যানসিটির। ২৭ মিনিটে গোলের শুরুটা করেন সার্জিও আগুয়েরো। চার মিনিট পর তার গোলেই ব্যবধান দ্বিগুণ করে সিটি। ৩৭ মিনিটে গ্যাব্রিয়েল জেসাস গোল করলে প্রথমার্ধেই ৩-০তে এগিয়ে যায় গার্দিওলার দল।

প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও দাপট বজায় থাকে ম্যানসিটির। ৬৩ মিনিটে দলের চতুর্থ গোল করেন আর্জেন্টাইন তারকা ওটামেন্ডি। ৮১ মিনিটে পঞ্চম গোল পেয়ে যায় সিটি। হ্যাটট্রিক পূর্ণ হয় আগুয়েরোর। আর আগুয়েরোর শুরু করা কাজটা শেষ মিনিটে শেষ করেন রাহিম স্টার্লিং।

Banglabid

অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগের পর প্রিমিয়ার লিগেও ড্রয়ের ফাঁদে পড়ল লিভারপুল। ঘরের মাঠে পিছিয়ে পড়েছিল তারা। ম্যাচের ২৭ মিনিটে বার্নলিকে এগিয়ে দেন স্কট আরফিল্ড। তবে তিন মিনিট পরই স্বাগতিকদের সমতায় ফেরান মোহাম্মদ সালাহ। প্রথমার্ধ সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধেও গোল পায়নি কোনও দল। ফলে ড্র নিয়েই শান্ত থাকতে হয় তাদের।

বাকি ম্যাচে স্টোক সিটিকে ২-১ গোলে নিউক্যাসল ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেস ১-০ গোলে সাউদাম্পটনকে হারিয়েছে। এছাড়া হার্ডাসফিল্ড ও লেস্টার সিটির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

এই জয়ে ৫ ম্যাচে  ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ম্যানসিটি। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে নয় নম্বরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগম্যানসিটিলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাইটেল গান দিয়ে শুরু হলো রবিন খানের ছবি

পরবর্তী

পাউলিনহোর অভিষেক গোলে অপরাজিত বার্সা

পরবর্তী
ফুটবল ম্যাচে গোলের জন্য লড়াই করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাউলিনহোর অভিষেক গোলে অপরাজিত বার্সা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব প্রেক্ষাপটে রোহিঙ্গা ইস্যু কি জটিল আকার ধারণ করছে?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের খার্গ দ্বীপে হামলার এআই ভিডিও প্রকাশ ট্রাম্পের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ শিশুর মৃত্যু

আগস্ট ৩১, ২০২৬

হায়দরাবাদের শিউরে উঠা সেই ঘটনা এবার সিনেমায়

আগস্ট ৩১, ২০২৬

নিউটন-আইনস্টাইনের মহাকর্ষ কি মহাবিশ্বজুড়েই একই?

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT