চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টার সিটিও হারে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অবশেষে হারের মুখ দেখল ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার সিটি যে হারতে পারে সেটা প্রায় ভুলতেই বসেছিল ফুটবল দর্শকরা। চলতি মৌসুমে সেই ‘প্রায় অসম্ভব’কে সম্ভব করেছে সারির চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানসিটিকে ২-০ হারায় ব্লুজরা।

লিগে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারের স্বাদ পেল সিটি। এর আগে গত এপ্রিলে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ঘরের মাঠে ২-৩ গোলে হেরেছিল গার্দিওলার দল। আর অ্যাওয়ে ম্যাচে ১৪ ম্যাচ পর হারল তারা। এই হারে অবশ্য লিভারপুলের কাছে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটাও হারিয়েছে সিটি।

দুই অর্ধে দুটি গোল পায় চেলসি। প্রথমার্ধে এনগোলো কন্তের গোলে চেলসি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড লুইস। শেষ পাঁচ ম্যাচে চেলসির এটি দ্বিতীয় জয়।

Banglabid

হারলেও ম্যাচের লাগাম ছিল ম্যানসিটির হাতেই। প্রথমার্ধে বল দখলে আধিপত্য রেখে সুযোগ তৈরি করে সিটি। কিন্তু রাহিম স্টার্লিং ও লিরয় সানের ‘ছেলেমানুষি’ ভুলে গোল পাওয়া হয়নি তাদের। উল্টো প্রথমার্ধের শেষ মিনিটে কন্তের গোলে লিড নেয় স্বাগতিক চেলসি। এডিন হ্যাজার্ডের ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিং দেন বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার।

বিরতির পর সমতায় ফেরার কাছাকাছি চলে গিয়েছিল ম্যানসিটি। কিন্তু কাইল ওয়াকারের দারুণ এক ফ্রি-কিক অসাধারণ দক্ষতায় রুখে দেন চেলসি গোলকিপার কেপা আরিজাবালাগা। সিটির আক্রমণের ফাঁকেই ৭৭ মিনিটে জয় নিশ্চিত করে ফেলে চেলসি। হ্যাজার্ডের কর্নার কিক থেকে চিতার ক্ষিপ্রতায় হেড দিয়ে জালে বল জড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুইস।

১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানসিটি। সমসংখ্যক ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে টটেনহ্যাম। আর সমসংখ্যক ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ম্যানইউ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগচেলসিম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মির্জা ফখরুলের গাড়িতে মনোনয়ন বঞ্চিতদের হামলা

পরবর্তী

৬৯’র গণঅভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধ

পরবর্তী

৬৯’র গণঅভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধ

সালমান-আনুশকার নতুন মিশন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রেলস্টেশনে প্রবেশের সুযোগ কোনো অনুগ্রহ নয়, এটি অধিকার’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির সহসভাপতি পদে বহাল এএমইউ’র সাবেক উপাচার্য তারিক মনসুর

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT