চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউ-বায়ার্নের জয়, হেরে গেছে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ’র কাছে হেরেছে ইপিএল চ্যাম্পিয়নরা। সিটিজেনদের হারের রাতে জিতেছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ মৌসুম শুরু করেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও।

ঘরের মাঠ ইতিহাদে লিওঁ’র কাছে ২-১ গোলে হেরেছে ম্যানসিটি। পল পগবার জোড়া গোলের সঙ্গে তার এক অ্যাসিস্টে ইয়ং বয়েজের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে হোসে মরিনহোর ম্যানইউ। আর বেনফিকার বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে বায়ার্ন।

ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোল হজম করে ম্যানসিটি। নাবিল ফেকিরের ক্রস থেকে বল পেয়ে জালে জড়ান ম্যাক্সওয়েল করনেট। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে লিওঁ। ৪৩ মিনিটে একক নৈপুণ্য গোল করেন প্রথম গোলের যোগানদাতা ফেকির।

প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে বের্নার্দো সিলভা গোলে ব্যবধান কমায় সিটি। কিন্তু আর কোনো গোল না হওয়ায় ঘরের মাঠে হার নিয়েই মাঠ ছাড়ে চলতি প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ ম্যাচে অপরাজিত থাকা ম্যানসিটি। এদিন একটি অপ্রত্যাশিত রেকর্ড গড়েছে সিটি। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা চারটি ম্যাচ হারল তারা।

গ্রুপ ‘এইচ’র ম্যাচে ইয়ং বয়েজের মাঠে দাপটে খেলে জয় তুলে নিয়েছে ম্যানইউ। অবশ্য সুযোগগুলো কাজে লাগাতে পারলে আরও বড় ব্যবধানেই জিততে পারতো রেড ডেভিলরা। ৩৫ মিনিটে প্রথম গোলটি পান পগবা। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন এ ফরাসি তারকা। আর শেষ গোলটি করেন অ্যান্থনিও মার্সিয়াল। শেষ পর্যন্ত হাসি মুখে মাঠ ছাড়ে হোসে মরিনহোর দল।

Reneta

লিসবনে ‘ই’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। রবার্ট লেভানডোভস্কি এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রেনাতো সানচেজ।

ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। ডেভিড আলাবার পাস থেকে গোল করেন পোলিশ ফরোয়ার্ড লেভানডোভস্কি। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সানচেজ। হামেস রদ্রিগেজের পাস থেকে গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার।

‘ই’ গ্রুপের অন্য ম্যাচে ডাচ ক্লাব আয়াক্সকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে গ্রিসের এইকে এথেন্সকে।

‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে শাখতার দোনেস্ক ও হফেনহেইম ২-২ গোলে এবং ‘জি’ গ্রুপের ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেন ও সিএসকে মস্কো একই ব্যবধানে ড্র করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখম্যানইউম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা, পাহাড় ধসের সতর্কবার্তা

জুলাই ১০, ২০২৬

সাগর উত্তাল, কক্সবাজারে প্লাবিত শতাধিক গ্রাম

জুলাই ১০, ২০২৬

বৈরী আবহাওয়ায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT