চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউ-চেলসি আগুনে ম্যাচ ড্র, ম্যানসিটির বিশাল জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ম্যাচ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে শনিবারের চেলসি বনাম ম্যানইউ ম্যাচ। ঘরের মাঠে এগিয়ে গিয়েও শেষমেশ যোগ করা সময়ের গোলে হার বেঁচেছে চেলসির। ব্লুজ-রেড ডেভিল আগুনে ম্যাচ শেষ পর্যন্ত ২-২ গোলে সমাপ্তি ঘটে। ম্যাচের প্রথমার্ধে ট্যাকটিক্যাল ফুটবল থাকলেও, দ্বিতীয়ার্ধের খেলা ছিল প্রায় পুরোটাই ওপেন।

তবে ম্যানইউ’র ড্রয়ের দিনে বড় জয় পেয়েছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে গার্দিওলার শিষ্যরা।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করে চেলসি। তবে শুরু দিকে গোলমুখ খুলছিল না। অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ২১ মিনিটে হেডে দুর্দান্ত গোল রুডিগারের। আবার গোল পেয়ে বিরতিতে লিড বাড়াতেই পারত তারা। কিন্তু বল আয়ত্তে রাখতে ব্যর্থ হন
মার্কোস অ্যালেনসো।

দ্বিতীয়ার্ধের শুরুটা ভালোই করে হোম টিম। তবে মোরাতা এবং হ্যাজার্ডের শট থেকে বিপদ হতে দেননি ইউনাইটেড গোলকিপার ডেভিড ডি গিয়া। প্রতিআক্রমণে ফেরার চেষ্টা চালায় ইউনাইটেড। ৫৫ মিনিটে মার্শিয়ালের গোলে সমতা ফেরায় তারা। গোল পেয়ে অনেকটাই চাঙ্গা ছিল হোসে মরিনহোর শিষ্যরা। এর ফলে খেলা অনেকটাই ওপেন হয়ে যায়।

একটু পর গোল পেয়েই যেতে পারত চেলসি। তবে লুইসের হেড এবং কন্তের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৭২ মিনিটে দুর্দান্ত আক্রমণে দলের এবং নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি তারকা মার্শিয়াল।

যখন মনে হচ্ছিল ঘররে মাঠে প্রথম হারতে চলেছে চেলসি, ঠিক সেই সময় গোল। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে চেলসির হয়ে সমতা ফেরান বার্কলি।

Reneta

অন্যদিকে, ম্যানসিটির সামনে দাঁড়াতেই পারেনি বার্নলি। ঘরের মাঠ ইতিহাদে প্রতিপক্ষকে গুনগুনে ৫ গোল দিয়েছে আগুয়েরো-সিলভারা।

১৭ মিনিটে গোল করে প্রথমে বার্নলির জাল চেনান সার্জিও আগুয়েরো। এরপর ৫৪ ও ৫৬ এই দুই মিনিটের ব্যবধানে স্কোরলাইন ৩-০ করেন বেনার্দো সিলভা ও ফার্নানদিনহো। ৮৩ মিনিটে গোলের হালি পূর্ণ করেন রিয়াদ মাহরেজ। আর অতিরিক্ত সময়ের গোলটি করেন জার্মান তারকা লিরয় সানে।

দিনের অন্য ম্যাচে ব্রাইটন এন্ড হোব আলবিওন এফসি ১-০ গোলে নিউক্যাসল, একই ব্যবধানে ওয়েস্ট হ্যামকে হারায় টটেনহ্যাম হটস্পার। উভারহ্যাম্পটনকে ২-০ গোলে ওয়াটফোর্ড এবং ফুলহ্যামকে ৪-২ গোলে হারায় কার্ডিফ সিটি। হার্ডাসফিল্ডকে ১-০ গোলে হারায় লিভারপুল এছাড়া বোর্ন্‌মাউথ ও সাউদাম্পট মাচটি গোল শূন্য ড্র হয়।

এই ম্যাচ শেষে ৯ খেলায় ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। সমানসংখ্যক ম্যাচে সমান ২১ পয়েন্ট চেলসি ও টটেনহ্যামের। গোল ব্যবধানে দ্বিতীয়স্থানে চেলসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিম্যানসিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT