চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউর উপর প্রতিশোধ চান ‘বিতাড়িত’ ফন গাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ম্যানচেস্টার ইউনাইটেডের তিক্ত অভিজ্ঞতাটা এখনও ভুলতে পারেননি লুইস ফন গাল। এফএ কাপ জেতার পরও ডান-বামে না তাকিয়ে তাকে বরখাস্ত করেছিল ম্যানইউ। নিজের ভেতরে পুষে রাখা সেই রাগটা একটু একটু করে প্রকাশ করছেন। সুযোগ পেলে রেড ডেভিলদের উপর প্রতিশোধ নেবেন এ ডাচম্যান।

চুক্তি শেষ হওয়ার আগেই ম্যানইউ বরখাস্ত করে ফন গালকে। এরপর লাল দুর্গের দায়িত্ব নিয়েছেন আরেক নামজাদা কোচ হোসে মরিনহো।

ম্যানইউর ডাগআউটে আর ফেরার ইচ্ছে নেই ফন গালের। আপাতত অন্য কোনও ক্লাবেও যেতে চান না। তবে সুযোগ পেলে ‘অপমানের’ প্রতিশোধ নিতে চান। সেটা হতে পারে প্রিমিয়ার লিগের অন্য কোনও দলের ডাগআউটে দাঁড়িয়ে।

ব্রিটিশ দৈনিক ডেইলি মিররকে সাবেক ডাচ কোচ বলেছেন, ‘আমি সম্ভবত আর কোনও ক্লাবের দায়িত্ব নেব না। তবে একটা ব্যতিক্রম হতে পারে। যদি বড় কোনও ইংলিশ ক্লাব আমার কাছে আসে, তাহলে এটা করতে পারি। কারণ তখন আমি ম্যানইউর উপর প্রতিশোধের সুযোগ পাব।’

সম্প্রতি এভারটনের চাকরি হারিয়েছেন গলেরই স্বদেশী রোনাল্ড কোয়েম্যান। তাতে প্রিমিয়ার লিগের গালের ফেরার গুঞ্জন ওঠে। কিন্তু কোয়েম্যানের জায়গায় এভারটন দায়িত্ব দিয়েছে স্যাম অ্যালার্ডিসের হাতে। ফলে এ যাত্রায় ইংল্যান্ডে ফেরা হচ্ছে না গালের।

ফন গাল দায়িত্বে থাকা অবস্থায়ই হোসে মরিনহোর সঙ্গে যোগাযোগ করে ম্যানইউর। ক্লাবের এমন কাজে বিরক্ত হয়ে তখন প্রশ্নও তুলেছিলেন তিনি। তবে মরিনহোর উপর তার কোনও রাগ নেই। যত রাগ ম্যানইউর বোর্ডের উপর, ‘হোসের উপর আমার কোনও কথা নেই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যানইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT