চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউকে রুখে দিল সাউদাম্পটন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২২
অন্যান্য, ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডকে জয় বঞ্চিত রেখেছে টেবিলের ১০ নাম্বার দল সাউদাম্পটন। এগিয়ে থেকেও শেষটায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যানইউকে।

ওল্ড ট্রাফোর্ডে আরো একবার হতাশ হতে হয়েছে রালফ রাঙ্গনিককে। ম্যাচ ড্র হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে পিছিয়ে পড়ল রোনালদোর দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রেড ডেভিলরা। সাউদাম্পটন রক্ষণের কঠিন পরীক্ষা নিয়েছে রোনালদোরা। ম্যাচ শুরুর ৬ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল আদায় করতে ব্যর্থ হয়েছে রোনালদো। পর্তুগিজ সুপারস্টারকে হতাশা উপহার দেন সাউদাম্পটন ডিফেন্ডার রোমেন পেরার্ড। এরপর ম্যাচের ২১ মিনিটে ম্যানইউকে লিড এনে দেন জাদোন সানচো। সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা করলেও ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় সাউদাম্পটনকে।

বিরতি থেকে ফিরেয় ৪৮ মিনিটে সাউদাম্পটনকে সমতায় ফেরায় চে অ্যাডামস। সমতায় ফিরে ম্যানইউয়ের সাথে পাল্লা দিয়ে লড়েছে সাউদাম্পটন। রেড ডেভিলদের হতশ্রী আক্রমণকে বারবার প্রতিহত করেছে রালফ হাসেনহাটলের রক্ষণভাগ। অন্যদিকে একাধিক সুযোগ পেয়েও গোল করতে না পারায় হারানো যায়নি ম্যানইউকে।

ম্যাচের ৭২ মিনিটে গোলের দেখা পেলেও অফ সাইডের কল্যাণে আরো একবার হতাশ হতে হয়েছে সিআরসেভেনকে।

ম্যাচ ড্রয়ের ফলে অদলবদল আসেনি পয়েন্ট টেবিলে। যথারীতি ৫ নাম্বারে অবস্থান ম্যানইউয়ের। ১০ নাম্বারে সাউদাম্পটন। রেড ডেভিলদের পরের ম্যাচ আগামী ১৬ ফেব্রুয়ারি ব্রাইটন এন্ড হোবয়ের বিপক্ষে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডরাঙ্গনিকরোনালদোলিড স্পোর্টসসাউদাম্পটন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT