মাঠের সবচাইতে শান্তশিষ্ট চরিত্র তাইজুল ইসলাম হঠাৎ মেজাজ হারালেন। মিরপুরের ২২ গজে থিতু হয়ে যাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুজকে বল ছুঁড়ে মারলেন ফিরতি শটে বল ধরে। লঙ্কান ব্যাটার ছিলেন পপিং ক্রিজের ভেতরেই। অযথা এমন কাণ্ডে শাস্তিও পেলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার।
আইসিসি আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয়েছে তাইজুলকে। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা হয়েছে।
একইসঙ্গে তার নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। ২৪ মাস সময়ের মধ্যে তাইজুলের প্রথম ডিমেরিট পয়েন্ট এটি।









