কেবল সংগীত দুনিয়াতেই নয়, ম্যাডোনার ব্যাক্তিগত জীবনট নিয়েও আগ্রহের যেন শেষ নেই। গত তিন দশক ধরেই তার পরিচিতি পপ সম্রাজ্ঞী হিসেবে। বয়স ৫৮ বছর পেড়িয়ে গেলেও এখনো যেন চির তরুণ এই গায়িকা।
প্রয়াত র্যাপ তারকা টুপেক শাকুরের সঙ্গে কিছু দিন জমিয়ে প্রেম করেছিলেন ম্যাডোনা। ভালোবেসে টুপেক তাকে লিখেছিলেন কয়েকটি চিঠিও।
সম্প্রতি নিজের একান্ত ব্যক্তিগত কিছু জিনিসের সাথে সে চিঠিগুলোও নিলামে তোলেন ম্যাডোনা।
কিন্তু নিলাম বন্ধ করতে হচ্ছে ম্যাডোনাকে। কারণ চিঠিগুলো নাকি খুঁজেই পাচ্ছেন না তিনি। আর তাই নিলামের ওয়েবসাইট টিএমজেড ডটকম থেকে দ্রুত সেগুলো সড়ানোর আদেশ দিয়েছে নিউইয়র্কের একটি আদালত। ম্যাডোনা জানান, চিঠিগুলো নিলামে তোলার পর লক্ষ্য করেন সেগুলো তার কাছে আর নেই। অর্থাৎ চুরি হয়ে গেছে। নিলামে চিঠির পাশাপাশি তার কিছু স্মৃতিময় জিনিস স্থান পেয়েছিল।
এদিকে ম্যাডোনা সম্প্রতি তার ট্রাম্পবিরোধী অবস্থানের কারণে পুরো মার্কিন দুনিয়াতেই আলোচিত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন বড় সমালোচক তিনি। ডেকান ক্রনিকল।











